শেখ হাসিনা মানুষের ভালবাসা নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন : মতিয়া চৌধুরী
আপডেট: ০৩:২৯ পিএম, ১৩ জুন ২০১৫ শনিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য এবং কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের ভালবাসা নিয়ে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর তার জীবন মরুভূমির মতো হয়েছিল। তিনি দেশের মানুষের প্রয়োজনে মরুভূমির মতো জীবনকে মরুদ্যানে পরিণত করেছেন।
তিনি আরো বলেন, তার ছায়ায় দেশে উন্নত জীবন-যাপনের স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে।
মতিয়া চৌধুরী বৃহস্পতিবার বিকেলে নগরীর গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চ মিলনায়তনে ১১ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে আওয়ামী যুবলীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
আওয়ামী যুবলীগের চেয়ারম্যান আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপি এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, মুজিবুর রহমান চৌধুরী, ফারুক হোসেন, মাহবুবুর রহমান হিরণ, আতাউর রহমান আতা, আনোয়ারুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহি, দফতর সম্পাদক কাজী আনিসুর রহমান, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ইকবাল মাহমুদ বাবলু ও ঢাকা মহানগর উত্তর যুবলীগের সভাপতি মাঈনুল হোসেন খান নিখিল।
মতিয়া চৌধুরী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশের মানুষের মুক্তির জন্য জীবন দিতে যেমন কখনো কুন্ঠাবোধ করেননি, তেমনি তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের গণতন্ত্র ও মানুষের অর্থনৈতিক মুক্তির লড়াইয়ে মৃত্যুর মুখে যেতে দ্বিধাবোধ করেননি।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য বাংলাদেশ ধন্য। তিনি পিতার আদর্শের পতাকা হাতে অবিচলভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
মতিয়া চৌধুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণতান্ত্রিক আন্দোলনের বিভিন্ন অবদানের কথা তুলে ধরেন। যুবলীগের নেতা-কর্মীরা মন্ত্রমুগ্ধের মতো তা শোনেন।
এ সময় মতিয়া রাজনৈতিক সংকট প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিভাবে মোকাবেলা করেছেন তা নেতা-কর্মীদের সামনে তুলে ধরেন।
১২.০৬.২০১৫ - বিশ্বকাপ ফাইনালকে সামনে রেখে মেক্সিকোতে গণবিয়ে
- মহাকাশে মিলল ‘মিষ্টি’, প্রথমবার শনাক্ত হলো শর্করা অণু
- বৃষ্টিতে কফি পানের উপকারিতা জেনে নিন
- কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭
- চার জেলায় ব্যাংক খোলা আছে আজ
- মেসিকে নিয়ে শাকিরার আবেগঘন বার্তা
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫ হাজার ৬৯
- আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে দামী
- ফ্যাশন হাউজ আড়ংয়ে অফিসার পদে চাকরি
- অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ফ্রিকার আর নেই
- ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন
- টানা বৃষ্টিতে ডুবছে ভবদহ, প্লাবিত দুই শতাধিক মাছের ঘের
- এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা
- কোলের সেই শিশু ইয়ামাল ফাইনালে মেসির প্রতিদ্বন্দ্বী
- শিল্পকলা একাডেমিতে রুনা লায়লার একক সঙ্গীতসন্ধ্যা
- বৃষ্টির প্রভাবে সবজির দামে ঊর্ধ্বগতি, স্থিতিশীল মাছ-মাংসের দাম
- কোলের সেই শিশু ইয়ামাল ফাইনালে মেসির প্রতিদ্বন্দ্বী
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ফাইনালে গুরু-শিষ্য মুখোমুখি
- এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা
- শিল্পকলা একাডেমিতে রুনা লায়লার একক সঙ্গীতসন্ধ্যা
- বৃষ্টিতে কফি পানের উপকারিতা জেনে নিন
- কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছেন কয়েদি
- কমছে না ঢাকার ভ্যাপসা গরম, দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস
- আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে দামী
- টানা বৃষ্টিতে ডুবছে ভবদহ, প্লাবিত দুই শতাধিক মাছের ঘের
- দাবানলের ধোঁয়ায় বিশ্বকাপ ফাইনাল ঘিরে শঙ্কা
- কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭
- ফ্যাশন হাউজ আড়ংয়ে অফিসার পদে চাকরি
- মহাকাশে মিলল ‘মিষ্টি’, প্রথমবার শনাক্ত হলো শর্করা অণু
- ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন











