‘শেখ হাসিনা-সংগ্রামী জীবন’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪৯ এএম, ২৩ নভেম্বর ২০২২ বুধবার
ফাইল ছবি
সংসদ ভবনস্থ এলডি হলে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমের সম্পাদনায় ‘শেখ হাসিনা-সংগ্রামী জীবন’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশের হতদরিদ্র মানুষের ভাগ্য পরিবর্তন করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংগ্রামী জীবনের মূল দর্শন।
তিনি বলেন, ‘দেশের মানুষের জন্য সংগ্রামের সাথে শেখ হাসিনার একাত্মতা। তার জীবন ও ব্যক্তিত্বের বিভিন্ন দিক ‘শেখ হাসিনা-সংগ্রামী জীবন’ বইটিতে স্থান পেয়েছে যা প্রশংসার দাবি রাখে।
শিরীন শারমিন চৌধুরী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের মতো প্রজ্ঞাবান রাজনীতিকের ঘরে জন্ম নেয়া শেখ হাসিনার বাবা-মার কাছ থেকে রাজনৈতিক শিক্ষা গ্রহণ করে এগিয়ে যাওয়া। মানুষের প্রতি তাঁর অকৃত্রিম ভালবাসা। বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের উত্তরাধিকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বজন হারানোর বেদনা নিয়ে তার স্বদেশ প্রত্যাবর্তন, যা আমাদের জাতীয় জীবনের টার্নিং পয়েন্ট। সেখান থেকে গনতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা, বাহাত্তরের সংবিধানের মূলনীতি প্রতিষ্ঠার সংগ্রামে তিনি নেতৃত্ব দেন। তার হাত ধরেই এদেশে গনতন্ত্রের পুনরূদ্ধার হয়েছে। যুদ্ধাপরাধীদের বিচারকার্য সম্পাদন, দেশকে আইনের শাসনের মূল ধারায় ফিরিয়ে আনা তার সংগ্রামী জীবনের অংশ।
পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে মনোয়ার হোসেন চৌধুরী এমপি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান আলোচক হিসেবে ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান ড. মিল্টন বিশ্বাস পুস্তক পর্যালোচনায় বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে হুইপ ইকবালুর রহিম এমপি, অন্যান্য সংসদ সদস্য, সংসদ সচিবালয়ের সচিব, বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গনমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক




