ঢাকা, শুক্রবার ২৪, জুলাই ২০২৬ ১৪:১০:৫৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

শেখ হাসিনা স্বপ্ন দেখালে পূরণ করেন: পলক

যশোর প্রতিনিধি | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৪:৪৯ এএম, ৮ অক্টোবর ২০১৭ রবিবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্ন দেখালে তা পূরণ করতে পারেন বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

আজ বৃহস্পতিবার যশোরে নবনির্মিত যশোরের শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের আয়োজনে দিনব্যাপী চাকরি মেলার আয়োজন করা হয়েছে। মেলায় ৩৫টি প্রতিষ্ঠান চাকরিপ্রার্থীদের কাছ থেকে জীবন-বৃত্তান্ত সংগ্রহ করছে। পাশাপাশি দেয়া হচ্ছে চাকরি বাজারে নিজেকে উপযুক্ত হিসেবে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় পরামর্শ।

পলক বলেন, শেখ হাসিনা ক্ষমতায় গেলে দেশের মানুষ কিছু পায়। তার প্রমাণ যশোরের এই সফটওয়্যার টেকনোলজি পার্ক। তিনি এই পার্কের স্বপ্ন দেখিয়েছিলেন যশোরবাসীকে। তিনি তা বাস্তবায়নও করেছেন।

তরুণদের উদ্দেশ্যে করে প্রতিমন্ত্রী পলক বলেন, আজকে আপনারা যারা চাকরিপ্রার্থী হিসেবে এখানে এসেছেন তারা সবাই চাকরি না পেলেও হতাশ হবেন না। নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুললে চাকরি আপনাদের হবেই। দেশের সব তরুণের কর্মসংস্থানের ব্যবস্থা করবে সরকার।

প্রতিমন্ত্রী বলেন, তথ্য প্রযুক্তিতে বিশ্বে এখন প্রচুর কর্মসংস্থানের সৃ্ষ্টি হয়েছে। পিছিয়ে নেই বাংলাদেশও। তথ্যপ্রযুক্তি খাতের চাকরির বাজার বেড়েই চলেছে। যশোরবাসীকে উদ্দেশ্যে করে পলক বলেন, আপনাদের জন্য আরও একটি সুখবর। জানুয়ারিতেই এখানেই আরও একটি চাকরি মেলার আয়োজন করা হবে। যেখানে আরও নতুন নতুন প্রতিষ্ঠান যুক্ত হবে। নতুন কর্মসংস্থানের সুযোগ হবে।