ঢাকা, মঙ্গলবার ২৪, মার্চ ২০২৬ ৪:৩৭:২৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার

শেরপুরে প্রেমিকের ছুরিকাঘাতে প্রেমিকা খুন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৯ পিএম, ৪ জুলাই ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

শেরপুরের নকলায় প্রেমিকের ছুরিকাঘাতে প্রেমিকা খুন হয়েছেন বলে জানা গেছে। নিহত প্রেমিকার নাম সোহাগী আক্তার (২২)। এ সময় আহত হয়েছেন নিহত তরুণীর বাবা।

সোমবার ভোর ৫টার দিকে উপজেলার কায়দা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রেমিক আরিফুল ইসলামকে আটক করেছে পুলিশ।

নিহত সোহাগী আক্তার কায়দা এলাকার শহিদুল ইসলামের মেয়ে এবং সরকারি হাজী জালমামুদ কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। আরিফুল ইসলাম নারায়ণগঞ্জ জেলার ফতুল্লার কুতুরপুর ইউনিয়নের পূর্ব সিয়ারচর লালখা গ্রামের আলী হোসেনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত রমজান মাস থেকে মোবাইল ফোনের মাধ্যমে আরিফুল ইসলামের সঙ্গে সোহাগী আক্তারের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের টানে নারায়ণগঞ্জ থেকে এসে সোমবার রাতে নকলার কায়দা এলাকায় সোহাগীর বাড়ির রান্নাঘরে রাত্রিযাপন করেন আরিফুল।

ভোরে সোহাগীর বাবা ঘরের দরজা খুলে বাইরে বের হলে আরিফুল ছুরি দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে। এ সময় তার চিৎকারে সোহাগী এসে বাধা দেয়। পরে সোহাগীকেও এলোপাতাড়ি ছুরি দিয়ে আঘাত করে আরিফ।

চিৎকার শুনে স্থানীয়রা আহত বাবা-মেয়েকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এ সময় কর্তব্যরত চিকিৎসক সোহাগীকে মৃত ঘোষণা করেন। বাবার অবস্থা গুরুতর হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে স্থানীয়দের সহায়তায় আরিফুলকে আটক করে পুলিশ।