শেরপুরে স্ত্রী-শ্বাশুড়িসহ ৩ জনকে কুপিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৭ এএম, ২৪ জুন ২০২২ শুক্রবার
ফাইল ছবি
শেরপুরের শ্রীবরদীতে স্ত্রী ও শ্বাশুড়িসহ তিনজনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মিন্টু মিয়া নামের এক ব্যক্তির বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৩ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের পুটল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- অভিযুক্ত মিন্টু মিয়ার স্ত্রী মনিরা বেগম (৪০), শ্বাশুড়ি শেফালী বেগম (৬০) ও জ্যাঠাশ্বশুর মাহমুদ হাজী (৬৫)। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাদের মুমূর্ষু অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শেরপুরের পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, প্রায় ১৭ বছর আগে শ্রীবরদীর পুটল গ্রামের মনু মিয়ার মেয়ে মনিরা বেগমের পার্শ্ববর্তী গেরামারা গ্রামের মিন্টু মিয়ার সঙ্গে বিয়ে হয়। তাদের সংসারে দুই সন্তান রয়েছে। গত রমজানের শুরুতে বাপের বাড়ি আসেন মনিরা বেগম।
তিনি বলেন, পারিবারিক কলহের জের ধরে মন্টু মিয়া বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বোরকা পরে শ্বশুরবাড়িতে এসে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে তিনজনকে হত্যা করেন। এসময় বাচ্চুনী বেগম (৫২), মনু মিয়া (৭৫) ও শাহাদাৎ হোসেন (৪০) আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
নিহতদের মধ্যে দুইজনের মরদেহ বকশিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। বাকী একজনের মরদেহ উদ্ধার করে শ্রীবরদী থানায় নিয়ে গেছে পুলিশ।
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো




