শেষ মুহূর্তে গোল হজম করে পয়েন্ট হারাল বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০৮ এএম, ১৪ অক্টোবর ২০২৫ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শেষ বাঁশি বাজার কয়েক সেকেন্ড আগে গোল হজম করে হংকংয়ের বিপক্ষে হেরেছিলেন হামজা-জামালরা। আজ জর্ডানে এএফসি অ-১৭ নারী টুর্নামেন্টের বাছাইয়ে অনেকটা সেই চিত্রায়ন হয়েছে। এতে তিন পয়েন্টের পরিবর্তে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হয়েছে বাংলাদেশ।
ম্যাচের ৮৯ মিনিট পর্যন্ত বাংলাদেশ ১-০ গোলে এগিয়ে ছিল। বাংলাদেশের ডিফেন্ডার জর্ডানের সাধারণ এক বল ক্লিয়ার করতে পারেননি ঠিকমতো। এতে জর্ডানের ফুটবলারের পায়ে বল পড়ে। সেই ফুটবলার বক্সে সতীর্থের উদ্দেশ্যে বল ঠেলেন। বাংলাদেশের গোলরক্ষক বক্স থেকে বেরিয়ে আসেন। গোলরক্ষক বলের নাগাল পাওয়ার আগেই জর্ডানের ফরোয়ার্ড বাংলাদেশের ডিফেন্ডারকে পেছনে ফেলে কোনাকুনি শটে বল জালে পাঠান।
পাঁচ মিনিট ইনজুরি সময় দিলেও বাংলাদেশ আর গোল করতে পারেনি। স্বাগতিক জর্ডান হারের মুখ থেকে বাংলাদেশের ভুলে গোল পেয়ে পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল। এতে জর্ডানের ফুটবলারদের উচ্ছ্বাস দেখা গিয়েছিল খেলা শেষ হওয়ার পর। যদিও সিনিয়র ফুটবলের র্যাংকিংয়ে জর্ডান বাংলাদেশের চেয়ে এগিয়ে। মে মাসে ঋতুপর্ণারা জর্ডানের বিপক্ষে ড্র করেছিল।
ম্যাচের তৃতীয় মিনিটে বাংলাদেশ এগিয়ে যায়। বক্সের সামনে ফ্রি কিক পেয়েছিল বাংলাদেশ। মামনি চাকমার শট থেকে সুরভী আকন্দ প্রীতি গোল করেন। ম্যাচের দীর্ঘ সময় বাংলাদেশ বল নিয়ন্ত্রণ ও আক্রমণ করলেও গোল পায়নি। ফিনিশিং দুর্বলতা স্পষ্ট ছিল আজকের ম্যাচে।
১৫ অক্টোবর স্বাগতিক জর্ডান চাইনিজ তাইপের মুখোমুখি হবে। ওই ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করবে ১৭ অক্টোবর চাইনিজ তাইপেকে গ্রুপের শেষ ম্যাচে কত গোলে হারাতে হবে। তিন দলের গ্রুপের চ্যাম্পিয়ন দলই শুধুমাত্র আগামী বছর এএফসি অ-১৭ টুর্নামেন্টের মূল পর্বে খেলবে।
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- জাতির পিতার জন্মদিন আজ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী






