শেষ হলো ২৩তম জাতীয় খ্রিস্টান লেখক কর্মশালা
আপডেট: ০৭:৫৪ এএম, ২৬ জুলাই ২০১৫ রবিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : এপিসকপাল জাতীয় যুব কমিশন ও খ্রীষ্টীয় যোগাযোগ কেন্দ্র আয়োজিত তিনদিনব্যাপী জাতীয় খ্রিস্টান লেখক কর্মশালা সনদ বিতরণের মধ্য দিয়ে শেষ হয়েছে।
মোহাম্মদপুরের সিবিসিবি সেন্টারে ২৫ জুলাই (শনিবার) সনদ বিতরণী অনুষ্ঠানটি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফা: প্যাট্রিক শিমন গমেজ বলেন, ‘একজন খ্রিস্টান লেখক হিসেবে সমাজ এবং মন্ডলীর কাছে আমাদের দায়বদ্ধতা রয়েছে। একজন শক্তিশালী লেখক সমাজ পরিবর্তনে অনেক বড় ভূমিকা রাখতে পারেন। তোমরা তোমাদের সাহিত্য রচনায় বাইবেলের সহযোগিতা নিতে পারো’।
লেখক কর্মশালার প্রতিযোগী শিমন হাঁসদা তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘কর্মশালায় প্রত্যেকটি বিষয় ছিল চমৎকার। আমি এ কর্মশালায় অনেক কিছু শিখতে পেরেছি যা আমার লেখনীর মাধ্যমে সমাজ ও মন্ডলীর কথা ফুটিয়ে তুলতে পারবো’।
আরেক প্রতিযোগী শাখী চিরান বলেন, ‘কর্মশালায় অংশগ্রহণ করে কিভাবে বিভিন্ন বিষয়ে লিখতে হয় সে সম্পর্কে জানতে ও বুঝতে পেরেছি’।
সভাপতির বক্তব্যে জাতীয় যুব সমন্বয়কারী ব্রা: জেমস রিপন গমেজ, সিএসসি স্বামী বিবেকানন্দের উক্তি দিয়ে বলেন, “মরে তো যাবি, একটা দাগ রেখে যা”।
তিনি বলেন, ‘একজন খ্রিস্টান লেখক হিসেবে আমরা যা লিখতে ও করতে চাই সেটা আমরা কেন লিখবো বা করবো এ সম্পর্কে যেন স্পষ্ট ধারণা থাকে’।
অনুষ্ঠানে বাংলাদেশ কাথলিক স্টুডেন্টস মুভমেন্ট (বিসিএসএম) এর সভাপতি উইলিয়াম নকরেক, সাধারণ সম্পাদক শাওন আলফ্রেড ক্রুশ, সাংগঠনিক সম্পাদক জেনেভী ষ্টেলা রোজারিও, সদস্য জর্জ লিংকন রায় এবং যুব কমিশনের স্টাফবৃন্দ ও সেচ্ছাসেবকগণ উপস্থিত ছিল।
তিনদিনব্যাপী কর্মশালায় অংশগ্রহণকারীদের খ্রীষ্টীয় যোগাযোগ কেন্দ্র পরিদশর্নে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রিন্ট ও রেডিওর সম্প্রচার কার্যক্রম সম্পর্কে ধারণা দেয়া হয়। অংশগ্রহণকারীদের হাতে কলমে রিপোর্ট, ফিচার লেখার নিয়মাবলি, বাংলা সাহিত্যের ক্রমবিকাশ, ধারণা ও দায়বদ্ধতা, খ্রিস্টীয় সাহিত্য ও খ্রিস্টীয় অনুবাদ সাহিত্য সম্পর্কে আলোচনা করা হয়। সারা বাংলাদেশ থেকে মোট ৩৫জন অংশগ্রহণকারী অংশগ্রহণ করে। পরিশেষে ব্রা: রিপন সকলকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ দিয়ে কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন।
২৬.০৭.২০১৫ - বিশ্বকাপ ফাইনালকে সামনে রেখে মেক্সিকোতে গণবিয়ে
- মহাকাশে মিলল ‘মিষ্টি’, প্রথমবার শনাক্ত হলো শর্করা অণু
- বৃষ্টিতে কফি খাওয়ার উপকারিতা
- কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭
- চার জেলায় ব্যাংক খোলা আছে আজ
- মেসিকে নিয়ে শাকিরার আবেগঘন বার্তা
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫ হাজার ৬৯
- আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে দামী
- আড়ংয়ে অফিসার পদে চাকরি
- অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ফ্রিকার আর নেই
- ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন
- টানা বৃষ্টিতে ডুবছে ভবদহ, প্লাবিত দুই শতাধিক মাছের ঘের
- এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা
- কোলের সেই শিশু ইয়ামাল ফাইনালে মেসির প্রতিদ্বন্দ্বী
- শিল্পকলা একাডেমিতে রুনা লায়লার একক সঙ্গীতসন্ধ্যা
- বৃষ্টির প্রভাবে সবজির দামে ঊর্ধ্বগতি, স্থিতিশীল মাছ-মাংসের দাম
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ফাইনালে গুরু-শিষ্য মুখোমুখি
- কোলের সেই শিশু ইয়ামাল ফাইনালে মেসির প্রতিদ্বন্দ্বী
- এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা
- কমছে না ঢাকার ভ্যাপসা গরম, দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস
- কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছেন কয়েদি
- শিল্পকলা একাডেমিতে রুনা লায়লার একক সঙ্গীতসন্ধ্যা
- টানা বৃষ্টিতে ডুবছে ভবদহ, প্লাবিত দুই শতাধিক মাছের ঘের
- আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে দামী
- দাবানলের ধোঁয়ায় বিশ্বকাপ ফাইনাল ঘিরে শঙ্কা
- কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭
- ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন
- অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ফ্রিকার আর নেই
- আড়ংয়ে অফিসার পদে চাকরি
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫ হাজার ৬৯











