ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ১৬:৪৮:৫৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই

শোলাকিয়ায় ঈদ জামাত অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৯ পিএম, ৩ মে ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

বৈরী আবহাওয়ার মধ্যেই কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ মে) সকাল ১০টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। প্রায় ৩ লাখ মুসল্লির সমাগম হয়েছে ঈদের জামাতে। করোনা মহামারিতে গত ২ বছর ঈদের জামাত না হওয়ায় এবার মুসল্লিদের ঢল নেমেছে। নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

শোলাকিয়া ঈদগাহ মসজিদের ইমাম আব্দুস সালাম গোলাপ জানান, মসনদ-ই-আলা ঈশা খাঁর ষষ্ঠ বংশধর দেওয়ান হয়বত খান বাহাদুর কিশোরগঞ্জের জমিদারি প্রতিষ্ঠার পর ১৮২৮ সালে জেলা শহরের পূর্ব প্রান্তে নরসুন্দা নদীর তীরে প্রায় সাত একর জমির ওপর এ ঈদগাহ প্রতিষ্ঠা করেন। সে বছরই শোলাকিয়ায় অনুষ্ঠিত প্রথম জামাতে সোয়া লাখ মুসুল্লি অংশ নিয়েছিল বলে মাঠের নাম হয় ’সোয়া লাখি মাঠ’, যা উচ্চারণের বিবর্তনে ‘শোলাকিয়া’ নামে পরিচিতি পায়।