ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ১৯:১৩:৪৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’ বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী এলয় রুমের দেয়ালে থামল ইকুয়েডর, স্বপ্ন দেখছে কুরাসাও

শ্বশুরের সঙ্গে পরকীয়া: স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০৮ এএম, ১১ এপ্রিল ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

রাজশাহীর দুর্গাপুরে শ্বশুরের সঙ্গে পরকীয়ার ঘটনায় স্ত্রীকে গলা টিপে হত্যা করেন স্বামী। এ ঘটনায় স্বামী গোলাম মোস্তফা চৌধুরীকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার পুঠিয়া উপজেলার বেলপুকুর থানার কামার ধাদাশ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাশমত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

হাশমত আলী বলেন, গত বুধবার দিবাগত রাত সাড়ে আটটার দিকে উপজেলার বর্ধ্বনপুর গ্রামে বাবার সঙ্গে পরকীয়ার ঘটনায় নিজের স্ত্রীকে গলা টিপে হত্যা করে মোস্তফা। তার আগে মোস্তফা তার বাবাকে কুপিয়ে জখম করেন।

তিনি আরও বলেন, স্ত্রীকে হত্যার অভিযোগে মোস্তফার শ্বশুরবাড়ি থেকে থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল। ঘটনার পর থেকে পলাতক ছিলেন মোস্তফা। রোববার গোপন সংবাদের ভিত্তিতে বেল পুকুর থানার কামার ধাদাস গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।