ঢাকা, রবিবার ০৭, জুন ২০২৬ ১৮:১৭:৩৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না

শ্বাসকষ্ট দেখা দেয়ায় সিসিইউতে খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:২৫ পিএম, ৩ মে ২০২১ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

শ্বাসকষ্ট দেখা দেয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সিসিইউ'তে (করোনারি কেয়ার ইউনিট) নেয়া হয়েছে। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় আজ সোমবার দুপুর ২টার দিকে তাকে সিসিইউতে নেওয়া হয়।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবিএম জাহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন ।

খালেদা জিয়া গত ১১ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হন এবং শুরুতে বাসায় চিকিৎসা নিলেও গত ২৮ এপ্রিল তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

ওই হাসপাতালের সিসিইউ'তে এখন খালেদা জিয়াকে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানা গেছে।