শ্রীদেবীর মৃত্যুর ৫ বছর পর মুখ খুললেন স্বামী
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:২৫ পিএম, ৩ অক্টোবর ২০২৩ মঙ্গলবার
বনি কাপুর ও শ্রীদেবী। ছবি: সংগৃহীত
বলিউড এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী শ্রীদেবীর মৃত্যু হয়েছিল দুবাইয়ের সাত তারা হোটেলের বাথটাবে ডুবে। ৫৪ বছরের শ্রীদেবীর এই অকাল মৃত্যু নিয়ে অভিযোগের আঙুল উঠেছিল স্বামী বনি কাপুরের দিকে। সোশ্যাল মিডিয়াতেও ‘ভিলেন’ রূপেই দেখানো হয়েছিল তাকে। এই অভিযোগ নিয়ে প্রথমবারের মত মুখ খুললেন বনি।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি কাকভোরে অভিনেত্রী শ্রীদেবীর মৃত্যর দুঃসংবাদ নাড়িয়ে দিয়েছিল পুরো দেশকে। তার রহস্যজনক মৃত্যুতে মিডিয়ার একটা বড় অংশ কাঠগড়ায় তুলেছিল বনি কাপুরকে। তবে এই অভিযোগ নিয়ে গত পাঁচ বছর টুঁ শব্দটি করেননি বনি। ‘দ্য নিউ ইন্ডিয়ান’কে দেওয়া সাক্ষাৎকারে প্রথমবার তিনি নীরবতা ভাঙলেন।
দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বনি কাপুর বলেন, ‘শ্রী-র মৃত্যুটা স্বাভাবিক ছিল না, ওটা দুর্ঘটনার জেরে মৃত্যু’। স্ত্রীকে হারানোর যন্ত্রণার মাঝেই দুবাই পুলিশের ম্যারাথন জেরার মুখে পরার দুর্বিসহ অভিজ্ঞতা নিয়ে সরব হলেন প্রযোজক।
তিনি জানান, আমি এটা নিয়ে কথা না বলার প্রতীজ্ঞা করেছিলাম কারণ আমি এই ঘটনা নিয়ে একটানা ২৪ থেকে ৪৮ ঘন্টা কথা বলেছি। আমাকে দুবাই পুলিশ একটানা জেরা করেছিল। তারপর আমাকে ক্লিনচিট দেয়। অফিসাররা আমাকে বলেছিল ভারতীয় মিডিয়ার তরফ থেকেও প্রচণ্ড চাপ রয়েছে। আমি যা বলেছি, তার চেয়ে বেশি আর কিছু বলার নেই। তারা তদন্ত করে দেখেছিল, কোনও ফাউল প্লে ছিল না। আমাকে সব পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছে। লাই ডিটেক্টর টেস্টও হয়েছে। আর তারপর যে রিপোর্ট এসেছে তাতে আমাকে নির্দোষ বলা হয়েছে, জানানো হয়েছে দুর্ঘটনার জেরে জলে ডুবে মৃত্যু হয়েছিল ওর’।
এসময় শ্রীদেবীর স্বাস্থ্য নিয়েও কথা বলেন বনি। জানান, না খেয়ে দিন কাটাতেন শ্রীদেবী। সুন্দর দেখানোর তাগিদ তাড়া করে বেড়াত তাকে। পর্দায় সুন্দর ফিগার তুলে ধরতে না-খেয়েই থাকতেন বেশিরভাগ সময়, চিকিৎসকের পরামর্শও মানতেন না। শুরু থেকেই রক্তচাপ জনিত সমস্যা ছিল তার। ব্লাডপ্রেসার কম থাকায় অনেকসময়ই অজ্ঞান হয়ে যেতেন। বনি বলেন, ‘ও সবসময় সচেতন থাকত যাতে ওর গড়ন সুন্দর থাকে। যাতে অন-স্ক্রিনে ওকে সুন্দর লাগে।’ নুন ছুঁতেন না শ্রীদেবী। তার ডায়েট থেকে নুন বাদ রাখতেন, ৪৬-৪৭ কেজির বেশি ওজন পছন্দ ছিল না তার।
বনি বলেন, ‘বিয়ের পর থেকেই অনেকবার শ্রীদেবী অজ্ঞান হয়ে গিয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন ও বিপি-র সমস্যা আছে, তাই নুন না খেয়ে ক্রাশ ডায়েট ফলো না করার উপদেশ পেয়েছেন কিন্তু কথা শোনেননি’। বনির কথায়, শ্রীদেবীর মৃত্যুর পর নাগার্জুন তাকে জানিয়েছিলেন অতীতে একবার মাথাঘুরে বাথরুমে পড়ে গিয়ে দাঁত ভেঙে ফেলেছিলেন শ্রীদেবী।
১৯৯৬ সালে সদ্য ডিভোর্সি বনি কাপুরকে বিয়ে করেন শ্রীদেবী। প্রথম স্ত্রী মোনা সৌরী ও দুই সন্তান অর্জুন ও অনশুলাকে ছেড়ে শ্রীদেবীর হাত ধরেছিলেন বনি। তাদের দুই সন্তান অভিনেত্রী জাহ্নবী কাপুরও খুশি কাপুর।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা










