শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার টুয়েলভে টাইগ্রেসরা
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪৬ পিএম, ১৬ জানুয়ারি ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে লংকানদের ১০ রানে হারিয়েছে টাইগ্রেসরা।
দক্ষিণ আফ্রিকার বেনোনির উইলোমোর পার্ক বি ফিল্ডে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে প্রত্যাশা ও স্বর্ণার ফিফটিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ২০ ওভারে ৪ উইকেটে ১৫৫ রানেই থেমে যায় শ্রীলংকার ইনিংস।
বাংলাদেশের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় শ্রীলংকা। এরপর প্রতিরোধ গড়ে তোলেন ভিশমী গুনারারত্নে ও দেওমী বিহাঙ্গা। তবে দুজনের ফিফটি কেবল হারের ব্যবধানই কমিয়েছে। বাংলাদেশের পক্ষে ৪ ওভারে ১৯ রান দিয়ে দুটি উইকেট নিয়েছেন পেসার মারুফা আক্তার।
এর আগে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন আফিয়া প্রত্যাশা ও স্বর্ণা আক্তার। ব্যাট করতে নেমে শুরুতেই ঝড় তোলেন আফিয়া প্রত্যাশা। আরেক ওপেনার মিষ্টি সাহাকে নিয়ে দলকে এনে দেন দারুণ শুরু। দুজনের জুটিতে আসে ৭৫ রান।
৪৩ বলে ৫৩ রানের ইনিংস খেলে প্রত্যাশা বিদায় নিলে ভাঙে বাংলাদেশের উদ্বোধনী জুটি। দারুণ এই ইনিংসটি ৫টি চার ও ৩টি ছক্কায় সাজান প্রত্যাশা। তার বিদায়ের কিছুক্ষণের মধ্যেই সাজঘরে পথ ধরেন আরেক ওপেনার মিষ্টি (১৪)।
দুই ওপেনার ফিরলেও তান্ডব চালিয়ে যান দিলারা আক্তার ও স্বর্ণা আক্তার। দুজনেই শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। দিলারার ব্যাট থেকে আসে ২৭ বলে অপরাজিত ৩৬ রান। আর স্বর্ণা ২৮ বলে ৩ চার ও ২ ছক্কায় ৫০ রান করে অপরাজিত থাকেন।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী ১৮ জানুয়ারি যুক্তরাষ্ট্রের নারীদের বিপক্ষে খেলতে নামবে টাইগ্রেসরা।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক











