সংঘবদ্ধ ধর্ষণের শিকার কিশোরী আবারও ধর্ষিত
| উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:০৬ পিএম, ৬ নভেম্বর ২০২০ শুক্রবার
সংঘবদ্ধ ধর্ষণের শিকার কিশোরী আবারও ধর্ষিত
লালমনিরহাটে কয়েক দিন আগে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হওয়া এক কিশোরী (১৬) আবারও ধর্ষণের অভিযোগে এক যুবকের বিরুদ্ধে মামলা করেছে।
সে বাদী হয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় পাটগ্রাম থানায় মামলাটি দায়ের করে।
অভিযুক্ত রবি মিয়া (১৮) পাটগ্রাম উপজেলার জোংরা ইউনিয়নের মমিনপুর গ্রামের আব্দুল আলীম মিয়ার ছেলে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, পাটগ্রামের ওই কিশোরী একই উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের কেরারটারী গ্রামে বোনের বাড়িতে বেড়াতে যায়। সেখানে ৪ নভেম্বর সন্ধ্যায় তার বোন ও বোন জামাই বাড়িতে না থাকার সুযোগে বোন জামাইয়ের প্রতিবেশী ভাতিজা রবি মিয়া তাকে ধর্ষণ করেন। পরে মেয়েটির বোন বাড়িতে এসে তাকে উদ্ধার করেন এবং অভিযুক্ত রবি পালিয়ে যায়।
বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সালিশের চেষ্টা ব্যর্থ হলে থানায় লিখিত অভিযোগ দায়ের করে ওই কিশোরী।
পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, ‘ভিকটিম তার বোন জামাইসহ থানায় এসে একটি অভিযোগ দায়ের করেছে। অভিযোগটি আমলে নিয়ে নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে।’
‘মেয়েটি গত ৯ অক্টোবর কালীগঞ্জের কাকিনায় সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ তুলে ইউপি সদস্যসহ ১০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছিল। যা দেশব্যাপী ব্যাপক আলোচিত হয়। থানায় এসে প্রথম দিকে সেই ঘটনাটি অস্বীকার করলেও পরে তা স্বীকার করেছে ওই কিশোরী,’ বলেন ওসি।
তিনি জানান, নতুন মামলার পলাতক আসামি রবিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
উল্লেখ, গত ৬ অক্টোবর ট্রেনে পাটগ্রাম থেকে এসে কালীগঞ্জের কাকিনা রেল স্টেশনে নেমে একটি দোকানে খাওয়ার জন্য ঢোকে ওই কিশোরী এবং ট্রেন মিস করে। সেখানে থাকা এক যুবক রকি কৌশলে তাকে ইজিবাইকে গন্তব্যে পৌঁছে দেয়ার কথা বলে নিয়ে যায়। এরপর অনেক পথ ঘুরিয়ে রাতে একটি সেচপাম্পের ঘরে নিয়ে রকি ও তার তিন বন্ধু মিলে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ করেন। বিষয়টি দেখে ফেলে অপর একটি গ্রুপের তিন যুবকও কিশোরীকে ধর্ষণ করে।
পরদিন সকালে মুক্তি পেয়ে সেখান থেকে কালীগঞ্জ প্রেস ক্লাবে গিয়ে সাংবাদিকদের ঘটনাটি জানায় সে। পরে পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে যায় এবং এ ঘটনায় মামলা করা হয়।
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- বিশ্বের নানা দেশে নারী প্রধানমন্ত্রী, নেতৃত্বে বাড়ছে নারী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- আজ দেশের যেসব এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত






