সংবর্ধনা শেষে ভুটান গেলেন দুই নারী ফুটবলার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১৬ পিএম, ৭ জুলাই ২০২৫ সোমবার
ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমা। ছবি তাদের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে নেওয়া হয়েছে।
এএফসি নারী এশিয়ান কাপে দেশের জার্সিতে ইতিহাস গড়ে এবার নিজ ক্লাবের হয়ে দায়িত্ব পালন করতে আজ সকালে ভুটানের উদ্দেশ্যে দেশ ছাড়েন ঋতুপর্ণা ও মনিকা চাকমা।
হাতিরঝিলে এম্ফিথিয়েটারে রোববার (৬ জুলাই) রাতে সংবর্ধনা শেষে আজ সোমবার (৭ জুলাই) সকালে ভুটানেরে উদ্দেশ্যে দেশ ছেড়েছেন তারা। ভুটানের সময় সকাল সাড়ে দশটায় তারা সেখানে পৌঁছেছেন।
নারীদের ফুটবলে সেরাদের সেরা হিসেবে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে চলেছেন ঋতুপর্ণা চাকমা। এএফসি নারী এশিয়ান কাপের বাছাইপর্বে ৩ ম্যাচে ৫ গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন তিনি।
ভুটানের ক্লাব পারো এফসিতে খেলেন ঋতুপর্ণা ও মনিকা। জাতীয় দলের দায়িত্ব পালন শেষে তারা আবার ক্লাবের ক্যাম্পে যোগ দিতে গেলেন। দেশ ছাড়ার আগে তারা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে জানিয়েছেন ভক্ত-সমর্থকদের। ভুটান বাংলাদেশের নিকটবর্তী দেশ হলেও প্রতিদিন ফ্লাইট নেই সেখানে। ফ্লাইট মিস হলে ২-৩ দিন অপেক্ষা করতে হতো।
আন্তর্জাতিক নিয়মানুযায়ী খেলা শেষ হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে ফেডারেশনকে ক্লাবের কাছে খেলোয়াড় পৌঁছাতে হয়। পারো এফসিও চাইছে তারা দ্রুত ফিরুক। যেকারণে ঋতুপর্ণা-মনিকাসহ সবাইকে একসাথে পেতে বাফুফে গতকাল রাতেই নারী ফুটবল দলকে সংবর্ধনা দেয়। এরপর সকালেই দেশ ছাড়েন এই দুজন।
বাংলাদেশের ১০ জন নারী ফুটবলার ভুটান লিগে খেলেন। এএফসি নারী এশিয়ান কাপের বাছাইপর্বে কোচ পিটার বাটলার তাদের মধ্যে ৫ জনকে ডেকেছিলেন। এর মধ্যে ঋতুপর্ণা ও মনিকা আজ ফিরে গেলেও রুপ্না, মারিয়া, শামসুন্নাহার তাদের ক্লাব ট্রান্সপোর্ট ও থিম্পু এএফসিতে ফিরবেন আরো পাঁচদিন পর।
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী











