ঢাকা, বুধবার ২৫, মার্চ ২০২৬ ১৩:৩৪:৫৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ: ডা. জুবাইদা ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে

সংবাদ সম্মেলনে অঝোরে কাঁদলেন সংগীতশিল্পী মিলা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:০৩ পিএম, ২৪ এপ্রিল ২০১৯ বুধবার

জনপ্রিয় পপ গানের শিল্পী মিলা বিবাহিত জীবনে তার ওপর নির্যাতনের চিত্র তুলে ধরতে সংবাদ সম্মেলন করছেন। এ সময় তার স্বামী বৈমানিক পারভেজ সানজারি ও তার পরিবারের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন।

আজ বুধবার বিকেল ৪টায় রাজধানীর বেইলি রোডের একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এ সময় মিলা তার স্বামী ও তার পরিবারের নির্যাতনের কথা তুলে মিলা বলেন, ‘আমাকে প্রায় বাসা থেকে বের করে দিতো।’ এই কথা বলার পরই অঝোরে কাঁদা শুরু করেন মিলা। এরপর স্বাভাবিক কথা বলার চেষ্টা করলেও কিছুক্ষণ পর পর কান্নায় ভেঙে পড়েন তিনি।

স্বামীর বিরুদ্ধে নারী নির্যাতন-যৌতুকের অভিযোগে এনে মামলা করেছেন মিলা। সেই মামলা তুলে নেওয়ার জন্য তার প্রতি আসা হুমকির ও হেনস্তার কথাও উল্লেখ করেন তিনি। এমনকি বাথরুম থেকে নগ্ন অবস্থায় টেনে বের করে এনে মানুষের সামনে শাশুড়ির মারধর ও অকথ্য গালিগালাজ করার কথাও জানান। তার ওপর হয়ে যাওয়া অন্যায়ের সঠিক বিচারের প্রত্যাশা করেন তিনি।

সবাইকে পাশে থাকার আহ্বান জানিয়ে মিলা বলেন, ‘আজ আমি ও আমার পরিবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমার ভালো-খারাপ সকল সময়ের সাক্ষী আপনারাই। তাই এখন একমাত্র আপনাদের সাহায্যই পারবে আমাকে ন্যায্য বিচার দিতে। সবাইকে আমার পাশে থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।’

সম্প্রতি জনপ্রিয় পপ গানের শিল্পী তার ফেসবুক ভেরিফায়েড পেজে অতীতের অনেক ঘটনা তার ভক্তদের সঙ্গে শেয়ার করেন। তিনি জানান, বিবাহিত জীবনে তার ওপর কেমন নির্যাতন চালিয়েছিলেন তার স্বামী বৈমানিক পারভেজ সানজারি ও তার পরিবার। শুধু তাই নয়, নারী নির্যাতন-যৌতুকের অভিযোগে এনে স্বামীর বিরুদ্ধে করা মামলা তুলে নেওয়ার জন্য তার প্রতি আসা হুমকির কথাও জানান। এমনকি বাথরুম থেকে নগ্ন অবস্থায় টেনে বের করে এনে মানুষের সামনে শাশুড়ির অকথ্য গালিগালাজ করার কথাও জানান।

প্রসঙ্গত, ২০১৭ সালের মে মাসে পারিবারিকভাবে বৈমানিক পারভেজ সানজারির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মিলা ইসলাম। বিয়ের পর গানে হয়ে পড়েন অনিয়মিত। জড়িয়ে যান সংসার জীবনের দ্বন্দ্ব-বিবাদে। নারী নির্যাতন-যৌতুকের অভিযোগে এনে স্বামী সানজারীর বিরুদ্ধে মামলাও করেন তিনি। সবশেষে, সংসার জীবনের ইতি টানেন পপ গানের এই শিল্পী।