ঢাকা, শনিবার ১৩, জুন ২০২৬ ১৯:০০:২৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী

সংরক্ষিত নারী আসনে আ’লীগের ফরম কিনলেন যেসব তারকারা

বিনোদন প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:১২ পিএম, ১৭ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ছোট ও বড় পর্দা এবং সঙ্গীতাঙ্গনের অনেকেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন কিনেছেন। এই তারকাদের প্রায় সবাই একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দল মনোনীত প্রার্থীদের পক্ষে প্রচারণায় অংশ নিয়েছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমেও তাদের অনেকেই আওয়ামী লীগ ও সরকারের ধারাবাহিকতার পক্ষে ভিডিও পোস্ট করেছিলেন। তারা নৌকার পক্ষে ভোটও চান। এবার নিজেরাই সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করছেন।

মনোনয়নপ্রত্যাশী এই তারকাদের বিষয়ে গতকাল বুধবার ওবায়দুল কাদের বলেন, রাজপথে আন্দোলন সংগ্রাম এবং ত্যাগ-তিতিক্ষা ছাড়াও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরাও নির্বাচনকে সামনে রেখে কাজ করেছেন। তারা সারা দেশে ভালো ভূমিকা রেখেছেন। সেজন্য তাদেরও মূল্যায়ন করতে হবে।

তারকাদের মধ্যে গত দুই দিনে যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তারা হলেন- সারাহ বেগম কবরী, মৌসুমী, সুজাতা, ফালগুনী হামিদ, সুবর্ণা মুস্তাফা, অঞ্জনা, দিলারা, অরুণা বিশ্বাস, শমী কায়সার, রোকেয়া প্রাচী, শাহনূর, অপু বিশ্বাস, তারিন ও জ্যোতিকা জ্যোতি।

-জেডসি