সংসদে পাশাপাশি বসবেন না মা-ছেলে
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:০৬ পিএম, ২৯ মে ২০১৯ বুধবার
ছবি: ইন্টারনেট
লোকসভা নির্বাচনে আবারও মাথুরার আসন থেকে জয়ী হয়েছেন বলিউডের ‘ড্রিম গার্ল’ খ্যাত অভিনেত্রী হেমা মালিনী। এর ফলে দ্বিতীয়বারের মতো ভারতের সংসদে দেখা যাবে অভিনেত্রী থেকে রাজনীতির আঙিনায় পা রাখা হেমাকে। যদিও রাজনীতির আঙিনায় তাকে এখন সিনিয়রই বলা যায়।
অন্যদিকে হেমার সৎ ছেলে সানি দেওলও গুরুদাসপুর থেকে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। হেমার মতোই বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি। কিন্তু সংসদে তারা কখনোই পাশাপাশি বসবেন না। তবে কি ব্যক্তিগত সম্পর্কের কোনও আঁচ পড়তে চলেছে সংসদে?
কিন্তু না। আসলে হেমা যেহেতু এর আগেও সাংসদ পদে নির্বাচিত হয়েছেন, তাই বরিষ্ঠতার দিক থেকে মাঝখানের সারিতে বসার কথা হেমার। অন্যদিকে, সানি রাজনীতির আঙিনায় একেবারেই নতুন। তাই পেছনের সারিতে থাকবেন তিনি। সানির সঙ্গে সংসদে থাকার কথা নবনির্বাচিত সাংসদ সাধ্বী প্রজ্ঞারও।
সংসদে নির্বাচিত প্রতিনিধিদের প্রত্যেকের জন্য বরাদ্দ থাকে নির্দিষ্ট বসার জায়গা। সেখানে স্পিকারের ডান দিকের আসনে থাকে শাসক দল বা জোটসঙ্গীদের জন্য বরাদ্দ আসন এবং বাঁ দিকে থাকে বিরোধী দল থেকে নির্বাচিতদের আসন।
ডানদিকের সামনের সারিতে থাকেন প্রধানমন্ত্রী, অন্যান্য মন্ত্রী, বরিষ্ঠ নেতারা। বাঁ দিকের প্রথমের সারিতে বসেন বিরোধী দলের বরিষ্ঠ নেতারা। ডেপুটি স্পিকার বসেন ওই সারিতেই। দুই দিকের মাঝখানের সারিও সিনিয়রিটির ভিত্তিতেই। শেষ দুই বেঞ্চ নতুন সাংসদদের জন্য বরাদ্দ থাকে যদি না তাদের মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়।
-জেডসি
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু







