সংসদে বাংলায় শপথ নিলেন নুসরাত-মিমি
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:১৫ পিএম, ২৫ জুন ২০১৯ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
লোকসভায় সাংসদ হিসেবে শপথ গ্রহণ করলেন টালিউডের দুই জনপ্রিয় নায়িকা নুসরাত জাহান ও মিমি চক্রবর্তী। আজ মঙ্গলবার (২৫ জুন) বাংলায় শপথ নেন তৃণমূলের বসিরহাট ও যাদবপুরের এই দুই সংসদ।
এ সময় নুসরাতের পরনে শাড়ি, হাতে মেহেদি ছিল। আর নুসরাতের ঠিক পরেই সালোয়ার কামিজ পরনে মিমিও শপথ নেন। শপথ শেষে ‘জয় বাংলা’ স্লোগানে শপথ শেষ করেন দুজনেই।
গেল ১৯ জুন তুরস্কে বিয়ে করেন নুসরাত। সেখানে ৭ দিনব্যাপী চলে বিয়ের নানা আনুষ্ঠানিকতা। দেশে না-থাকায় লোকসভার অধিবেশনের প্রথমদিনে অন্যান্য সাংসদদের সঙ্গে শপথ গ্রহণ করতে পারেননি নুসরাত-মিমি। কারণ বান্ধবীর সঙ্গে মিমিও তুরস্কে ছিলেন।
গেল লোকসভা নির্বাচনে বসিরহাট ও যাদবপুরের নুসরাত-মিমি দুজনেই বিপুল ভোটে জয় লাভ করেন। দলের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের আগেই ঘোষণা দিয়েছিলেন নুসরাত ও মিমি দুজনেই জয় লাভ করবে।
এবারের লোকসভা নির্বাচনে তৃণমূলের দুর্গে আঘাত হানে বিজেপি। ২০১৪ সালে বাংলায় তারা ৪২টি আসনের মধ্যে ২টি জয় লাভ করেছিল। এবারের নির্বাচনে তা বেড়ে দাঁড়িয়েছে ১৮টি প্রায়। সেই জায়গা থেকে নুসরাত এবং মিমির জয় তৃণমূলের হালে পানি এনে দিয়েছে বলাই যায়।
-জেডসি
- জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে
- বিশ্ববাজারে আজও কমলো স্বর্ণের দাম
- একাত্তরের গণহত্যার স্বীকৃতিতে কাজ করবে সরকার: শামা ওবায়েদ
- বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণের নির্দেশ
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব