সংসার ভাঙছে মধুমিতার!
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৫৯ পিএম, ৫ সেপ্টেম্বর ২০১৯ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
কলকাতার বাংলা সিরিয়াল ‘বোঝেনা সে বোঝেনা’তে ‘পাখি’ নামে চরিত্রে অভিনয় করে তুমুল আলোচিত হন তিনি। বলছি মধুমিতা সরকারের কথা। পরবর্তীতে একাধিক সিরিয়ালে জনপ্রিয় এই পর্দা মুখকে দেখা গেছে।
অভিনয়ের পাশাপাশি সংসারটাও বেশ ভালোই সামলে চলছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত চার বছরের সংসার ভাঙছে এই অভিনেত্রীর। হ্যাঁ পাঠক, ছোট পর্দার জনপ্রিয় দুই শিল্পী সৌরভ চক্রবর্তী এবং মধুমিতা সরকারের দাম্পত্য জীবনে ভাঙনের সুর বাজছে। খবর ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনের।
অনেক বাধা-বিপত্তি কাটিয়ে বিয়ে করেছিলেন তারা। কিন্তু বিয়ের বছর চারেকের মধ্যেই এরকম সিদ্ধান্ত নিতে হলো কেন সৌরভ-মধুমিতার? এই প্রসঙ্গে অবশ্য স্পষ্টভাবে মুখ খোলেননি দু’জনের কেউই।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, ৮ বছর আগে যেভাবে শুরু করেছিলেন, বর্তমানে সেই ভালোবাসার টানটা অনেকটাই কমে গিয়েছে। তবে স্ট্রাগলের দিনগুলোতে মধুমিতা পাশে থাকায় তাকে ধন্যবাদও জানাতে ভোলেননি সৌরভ। মাস ছ’য়েক আগে সৌরভ বাবাকে হারিয়েছেন।
সৌরভ এবং মধুমিতা দু’জনেই একসঙ্গে বসে সিদ্ধান্ত নিয়েছেন আলাদা হওয়ার। মধুমিতার কথায়, তারা ভালো বন্ধু থাকার পর বিয়ে করেছিলেন। আর স্বামী-স্ত্রীর মধ্যে সমস্যা হলে বা তাদের রসায়ন আর আগের মতো কাজ না করলে, একসঙ্গে থেকে শুধু মানুষকে দেখানোর জন্য আর ভাঙা সম্পর্ক বয়ে বেড়ানোর কোনও মানে হয় না। আলাদা হওয়ার পর সৌরভের জীবনে ভালো কিছু হলে আমার যেমন ভালো লাগবে, আশা করি সৌরভেরও আমার জন্য একই অনুভূতি থাকবে।’
উল্লেখ্য, ২০১১ সালে ‘সবিনয়ে নিবেদন’ মেগা ধারাবাহিকে প্রথমবার এই জুটিকে একসঙ্গে দেখতে পান দর্শক। প্রথম কাজের পর থেকেই দু’জনের মধ্যে ভালো বন্ধুত্ব তৈরি হয়। আর বছর চারেক সেই বন্ধুত্বের পর তারা আবদ্ধ হন বিবাহবন্ধনে। ৮ বছরের এই সম্পর্ক এবার পারস্পরিক বোঝাপড়ার মধ্যে দিয়ে শেষ হতে চলেছে। সৌরভ আর মধুমিতা দু’জনেই মিউচুয়াল ডিভোর্সের কথা জানান। তাদের বিবাহবিচ্ছেদের মামলা অবশ্য এখনও আদালতে যায়নি।
-জেডসি
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু







