সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৪ এএম, ২৬ মার্চ ২০২৬ বৃহস্পতিবার
ফাইল ছবি।
রংপুর বিভাগজুড়ে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের স্মৃতি বহন করা বহু বধ্যভূমি আজ অযত্ন, অবহেলা আর দখল-জটিলতায় হারিয়ে যেতে বসেছে। সংরক্ষণ ও সংস্কারের জন্য দীর্ঘ ১৪ বছর ধরে কোনো নিয়মিত বরাদ্দ না থাকায় এসব গণহত্যার স্থান এখন প্রায় বিলুপ্তির পথে।
২০১২ সালের দিকে রংপুর বিভাগের বিভিন্ন জেলায় ছড়িয়ে থাকা বধ্যভূমি চিহ্নিত করে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। ওই সময় কিছু প্রাথমিক বরাদ্দ এলেও কাজ শুরু হওয়ার পরপরই তা শেষ হয়ে যায়। এরপর থেকে আর কোনো উল্লেখযোগ্য অর্থ বরাদ্দ না আসায় থমকে আছে পুরো প্রকল্প।
রংপুর বিভাগ-এর আট জেলায় ছড়িয়ে থাকা এসব বধ্যভূমি মুক্তিযুদ্ধের ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। তবে সময়ের সঙ্গে সঙ্গে অনেক স্থানের অস্তিত্বই এখন ঝুঁকির মুখে।
২০১২ সালের জরিপ অনুযায়ী রংপুর বিভাগে মোট ১০৮টি বধ্যভূমি চিহ্নিত করা হয়। এর মধ্যে সরকার ৫০টি স্থান সংরক্ষণ ও স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেয়। কিছু ক্ষেত্রে জমি চিহ্নিত করে গণপূর্ত অধিদপ্তরকে হস্তান্তরও করা হয়। তবে বাস্তবায়নে বড় বাধা হয়ে দাঁড়ায় জমির মালিকানা জটিলতা।
অনেক বধ্যভূমি ব্যক্তিমালিকানাধীন জমিতে অবস্থিত হওয়ায় সেগুলো অধিগ্রহণ করা সম্ভব হয়নি। ফলে সেখানে স্থানীয়ভাবে স্থাপনা নির্মাণ ও দখল হয়ে যাওয়ায় ঐতিহাসিক স্থানগুলো হারিয়ে যাচ্ছে।
গণপূর্ত সূত্রে জানা গেছে, ২০১২ সালের পর থেকে আর কোনো নতুন বরাদ্দ না আসায় সংরক্ষণ কার্যক্রম পুরোপুরি স্থবির হয়ে পড়ে। সীমিত কিছু উদ্যোগে রংপুরের কয়েকটি স্থানে আংশিক সংস্কার করা হলেও অধিকাংশ স্থান এখনো অবহেলিত অবস্থায় পড়ে আছে।
রংপুর, লালমনিরহাট, গাইবান্ধা, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরসহ পুরো অঞ্চলে ছড়িয়ে থাকা এসব বধ্যভূমি আজ সংরক্ষণের অভাবে ধ্বংসের মুখে।
জরিপ অনুযায়ী—
রংপুরে ৩৯টি
কুড়িগ্রামে ৭৬টি
ঠাকুরগাঁওয়ে ৬৮টি
গাইবান্ধায় ৫৫টি
নীলফামারীতে ৫৪টি
লালমনিরহাটে ৪২টি
দিনাজপুরে ৪০টি
পঞ্চগড়ে ২১টি বধ্যভূমি রয়েছে।
গণপূর্ত অধিদপ্তরের রংপুর কার্যালয়ের সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম জানান, দীর্ঘদিন ধরে বরাদ্দ না থাকায় সংরক্ষণ কাজ এগোয়নি। পাশাপাশি ব্যক্তিমালিকানাধীন জমি অধিগ্রহণ না হওয়ায় অনেক গুরুত্বপূর্ণ বধ্যভূমি সংরক্ষণ করা সম্ভব হচ্ছে না।
মুক্তিযুদ্ধের স্মৃতি বহনকারী এসব স্থান হারিয়ে গেলে ইতিহাসের এক নির্মম অধ্যায়ও ধীরে ধীরে আড়ালে চলে যাবে—এমন শঙ্কা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- ঢাকায় চালু হচ্ছে ‘হ্যালো ডিসি’
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- ৯০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬
- চীনে ৩৫ বছর পর দেখা হলো মা-মেয়ের
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- দেশের ১৭ অঞ্চলে বজ্রবৃষ্টি-দমকা হাওয়ার শঙ্কা










