সকল শিক্ষাপ্রতিষ্ঠান ইন্টারনেটের আওতায় আনা হবে: শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৫৩ পিএম, ১ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আগামী বছরের মধ্যে সারা দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে ইন্টারনেটের আওতায় আনা হবে। ইতোমধ্যে শতভাগ বিদ্যুতায়িত হয়েছে। এখন শিক্ষাপ্রতিষ্ঠান শতভাগ ইন্টারনেটের আওতায় আনা হবে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টায় ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এর ১৯তম বর্ষপূর্তি ডুয়েট ডে-২০২২ উপলক্ষে আলোচনা সভায় ডুয়েটের শহীদ আহসান উল্লাহ মাস্টার অডিটোরিয়ামে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষা মন্ত্রী।
ড. দীপু মনি আরও বলেন, আমাদের নতুন শিক্ষাক্রমে শিক্ষাটা হবে আনন্দময়। শিক্ষা প্রতিষ্ঠানগুলো হবে আনন্দ নিকেতন। সেখানে অভিজ্ঞতা ভিত্তিক শিখন হবে, সক্রিয় শিখন হবে। শিক্ষার্থীরা ধরে ধরে শিখবে।
তিনি বলেন, আমরা এখন থিওরি মুখস্থ করবো না। প্রাকটিক্যাল জিনিসগুলো শিখবো। কি করে হয়, কেন হয়, কিভাবে হয় সেটা করে শিখবো। সেটা মুখস্থ করার দরকার নেই, সেটা এমনিতেই মনে থাকবে। প্রাক প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত নতুন শিক্ষাক্রম নিয়ে আসছি। বিশ্ববিদ্যালয়ে যে উচ্চ শিক্ষা, সেখানেও আমরা ব্যাপক পরিবর্তন নিয়ে আসছি।
মন্ত্রী বলেন, চতুর্থ শিল্প বিপ্লব অমিত সম্ভাবনা নিয়ে আসছে। এটাকে আমরা কাজে লাগাতে চাই। আজকে যারা প্রাথমিকে ঢুকছে তারা যখন কর্মজগতে ঢুকবে তখনকার ৬৫ ভাগ কাজ একেবারেই থাকবে না। কিন্তু অন্য কাজ তো থাকবে। সে কাজের জন্য আমাদের তাদের তৈরি করতে হবে।
তিনি আরও বলেন, ডুয়েটের শিক্ষার্থীদের চাকরি সার্কুলারের যে সমস্যা আছে, সেটা আমরা দেখবো। ডিপ্লোমা পাশের পর শিক্ষার্থীরা যেন শুধু ডুয়েট নয়, অনন্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়েও পড়াশোনার সুযোগ পায়, সে বিষয়ে আলোচনা চলছে।
ডুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো আবদুর রশীদ। এ সময় ডুয়েটের বিভিন্ন অনুষদের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা


