ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ২২:০০:৩২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮ ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয় উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩ সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী

সকাল থেকে গ্যাস থাকবে না যেসব এলাকায়   

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৭ পিএম, ১৪ আগস্ট ২০২৫ বৃহস্পতিবার

সকাল থেকে গ্যাস থাকবে না যেসব এলাকায়   

সকাল থেকে গ্যাস থাকবে না যেসব এলাকায়   

পাইপলাইন স্থানান্তর কাজের কারণে আজ বৃহস্পতিবার ঢাকা জেলা ও আশপাশের কিছু এলাকায় টানা ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।কাজ শেষ হলে গাস সরবরাহ কাজ আবারও স্বাভাবিক হবে। গতকাল বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপলাইনের স্থানান্তর কাজের জন্য আজ সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট ১১ ঘণ্টা ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) এলাকার নিষ্কাশনব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় মৌচাক-নিমাইকাশারী-বটতলা-রানীমহল-সারুলিয়া বাজার-স্টাফ কোয়ার্টার অংশে পাইপলাইন স্থানান্তরের কাজ চলবে।

এ সময় চিটাগাং রোড, সারুলিয়া, স্টাফ কোয়ার্টার, গলাকাটা ব্রিজ, মাতুয়াইল, মৃধাবাড়ী, সানারপাড়, বড়ভাঙ্গা, মাদানীনগর ও রসুলনগর এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ছাড়া আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস।