ঢাকা, রবিবার ০১, নভেম্বর ২০২৬ ৩:০৮:২৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে

সন্তানদের বাঁচাতে সাপের সঙ্গে মায়ের যুদ্ধ (ভিডিও)

অনলাই্ন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৩ এএম, ৩ মার্চ ২০২০ মঙ্গলবার

ছবি : ভিডিও থেকে ধারণকৃত

ছবি : ভিডিও থেকে ধারণকৃত

অনেক শক্তিশালী প্রাণীকে কুপোকাত করতে সাপের এক ছোবল যথেষ্ট। অথচ নিজের জীবনের তোয়াক্কা না করে সন্তানদের বাঁচাতে ১০ ফুট লম্বা একটি সাপের সঙ্গে লড়াই করে গেছে ছোট্ট এক কাঠঠোকরা।
গত রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে এ ঘটনার একটি ভিডিও। 
ভিডিওটি আসলে দক্ষিণ আমেরিকার দেশ পেরুর। ভিডিওতে দেখা যায়, গাছের গর্তে কাঠঠোকরার বাসায় ঢুকেছে এক বিশাল সাপ। আর তাকে মরিয়া হয়ে হামলা করছে কাঠঠোকরাটি। একবার নয়, একাধিকবার। বারবার সাপটি তাকে প্রতিহত করলেও ফের উঠে এসে সাপের মাথায় কামড় বসাচ্ছে।
মেট্রো নিউজ’র বরাত দিয়ে আজ সোমবার ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজ জানায়, ২০০৯ সালে পেরুতে বেড়াতে গিয়ে ওই দৃশ্যটি ক্যামেরাবন্দী করেন ইসরায়েলি পর্যটক আসফ অ্যাডমনি। ইউটিউবে প্রকাশিত ওই ভিডিওটি দেখেছে ৮০ লাখ মানুষ।
অ্যাডমনি লিখেন, মনে হয় সাপটি পাখির বাচ্চা বা ডিমের সন্ধানে বেরিয়েছিল। বাসায় ফিরে সাপটিকে দেখতে পেয়েই বারবার হামলা করছিল সাপটির ওপরে।
রোববার ভিডিওটি পোস্ট করে ভারতের এক পররাষ্ট্র কর্মকর্তা নন্দা লিখেন, মায়ের ভালবাসার কাছে দুনিয়ার কোনো শক্তি জিততে পারে না। কাঠঠোকরাটি সাপটির সঙ্গে লড়াই করে নিজের সন্তানদের বাঁচানোর চেষ্টা করছে। টুইটারে ভিডিওটি আপলোড করার পর ইতিমধ্যেই দেখে ফেলেছেন ১৪ হাজারের বেশি মানুষ।