সন্তানের মৃত্যুশোকে অক্সিজেন মাস্ক খুলে মায়ের আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪৯ পিএম, ৩১ মে ২০২১ সোমবার
প্রতীকী ছবি
করোনায় আক্রান্ত শিশু সন্তানের মৃত্যুর খবর শুনে নিজের মুখের হাইফ্লো নজেলের অক্সিজেন মাস্ক খুলে মা নিজেও আত্মহত্যা করলেন। আজ সোমবার বিকেলে একই সঙ্গে মা ও সন্তানের দাফন হয়েছে। হৃদয় বিদারক এ ঘটনায় চোখের পানি ধরে রাখতে পারেননি চিকিৎসকরাও।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপতালের করোনা ইউনিটে রোববার রাতে এ ঘটনা ঘটেছে। আজ মা ও সন্তানদের দাফন করেছে কুমিল্লার স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিবেক’।
অক্সিজেন মাস্ক খুলে মারা যাওয়া ওই মায়ের নাম ফারজানা আক্তার (২৭)। তিনি তার স্বামীর সঙ্গে সৌদি আরবে প্রবাস জীবন কাটাচ্ছিলেন। সম্প্রতি তারা দেশে এসেছেন।
জানা গেছে, কুমিল্লা বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়নের হরিশাপুর গ্রামের সোহেল পাটোয়ারীর স্ত্রী ফারজানা আক্তার অন্তঃসত্ত্বা অবস্থায় করোনায় আক্রান্ত হয়ে গত ১৭ মে থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন। গতকাল সন্ধ্যা সাড়ে ৬টায় একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন তিনি। কিন্তু মা ফারজানা আক্তার করোনায় আক্রান্ত হওয়ার কারণে শিশুর শরীরেও এর প্রভাব ছিল, যার কারণে শিশুটির মৃত্যু হয়।
পরিবারের সদস্যদের কাছে সন্তানের মৃত্যু সংবাদ শুনে তা সহ্য করতে না পেরে ওই মা নিজের অক্সিজেন মাস্ক খুলে ফেলেন। এরপরই দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা টের পেয়ে তাকে আবার মাস্ক পরাতে যান। কিন্তু তিনি মাস্ক পরতে অনীহা প্রকাশ করেন।
ফারাজানা আক্তার এ সময় ডাক্তারদের বলেন, ‘আমার সন্তান যখন বেঁচে নেই তখন আমারও বেঁচে থেকে লাভ নেই।’
ডাক্তাররা জোড়চেষ্টা করেন। তিনি মাস্ক পড়েননি। এ পরিস্থিতি মা ফারজানা আক্তার কিছুক্ষণ পরে নিজেও মৃত্যুবরণ করেন। করোনায় আক্রান্ত গর্ভবতী মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া সদ্যজাত শিশুপুত্র জন্মের প্রায় ১২ ঘণ্টা পর মৃত্যুবরণ করেন তিনি।
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু








