সপ্তমবার এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৪৭ পিএম, ১৫ অক্টোবর ২০২২ শনিবার
শিরোপা জিতেছে ভারতীয় নারী দল। ছবি: সংগৃহীত
নারী এশিয়া কাপ ফাইনালে দাপুটে জয়ে শিরোপা জিতেছে ভারত। শিরোপা নির্ধারণী ম্যাচে শ্রীলংকাকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারায় হারমানপ্রীত কৌররা। স্মৃতি মান্ধানার অপ্রতিরোধ্য ব্যাটিংয়ে খুব সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।
এ নিয়ে নারী এশিয়া কাপের ৮ আসরের মধ্যে ৭বারই চ্যাম্পিয়ন হলো ভারত। শুধুমাত্র গতবার ২০১৮ আসরে মালয়েশিয়ায় ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ।
আজ শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করা শ্রীলংকা ৯ উইকেট হারিয়ে মাত্র ৬৫ রান সংগ্রহ করতে পারে। জবাবে স্মৃতি মান্ধানার হাফসেঞ্চুরিতে ভর করে ৮.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ৭১ করে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।
৬৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ৩২ রানে প্রথম উইকেট হারায় ভারত। শেফালি ভার্মাকে ৫ রানে বিদায় করেন রানাভিরা। এরপর দ্রুত বিদায় নেন জেমিমাহ রদ্রিগেসও। তবে আক্রমণাত্মক ছিলেন স্মৃতি। এই ব্যাটার শেষ পর্যন্ত ২৫ বলে ৬টি চার ও ৩টি ছক্কায় ৫১ রানে অপরাজিত থাকেন। অধিনায়ক কৌর ১১ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।
টস জিতে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের তোপের মুখে পড়ে লংকান ব্যাটাররা। সর্বোচ্চ ১৮ রান করেন ১০ নম্বরে ব্যাট করতে নামা ইনোকা রানাভিরা। ওশিদা রানাসিংহে ১৩ রান করলেও দলের আর কোনো ব্যাটারই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।
ভারতীয় বোলার রেনুকা সিং ৩ ওভারে ৫ রান দিয়ে ৩টি উইকেট নেন। এছাড়া রাজেশ্বরী গায়কড় ও স্নেহা রানা ২টি করে উইকেট পান।
রেনুকা সিং ম্যাচ সেরা হন। আর পুরো আসরে ১৩ উইকেট ও ৯৪ রান করা দিপ্তি শর্মা টুর্নামেন্ট সেরা হন।
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা



