সফল জননীর সম্মাননা পেলেন নূরুন্নাহার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪০ পিএম, ১১ ডিসেম্বর ২০২১ শনিবার
ফাইল ছবি
বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে পাবনার চাটমোহর থানার সফল জননী হয়েছেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা মোছা : নূরুন্নাহার। বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভাকক্ষে তার হাতে ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সৈকত ইসলাম।
চার ছেলে ও এক মেয়ের জননী নূরুন্নাহার। বড় ছেলে আবু সাঈদ মেরিন একাডেমি থেকে পাস বরে একটি প্রাইভেট সিপিং কোম্পানিতে চিফ ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন, মেঝো ছেলে আবু নঈম অর্থনীতিতে অনার্স এবং মাষ্টার্স শেষ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স-মাস্টার্স শেষ করেছেন তৃতীয় ছেলে আবু সাদাত। স্পোর্টস ইনচার্জ হিসেব কাজ করছেন মাছরাঙা টেলিভিশনে। ছোট ছেলে আবু জাফর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে বর্তমানে কানাডা প্রবাসী। একমাত্র মেয়ে নাসরিন নাহার পড়াশোনা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। এরপর পিএইচডি করেছেন জাপানে। চাকরিও করছেন সেখানে।
জয়িতাদের সম্মাননা প্রদান এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক, মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী বেগম সাজেদা রহমান, শিক্ষা অফিসার খন্দকার মাহবুবুর রহমান, সমাজসেবা কর্মকর্তা রেজাউল করিম ও সাংবাদিক হেলালুর রহমান জুয়েল।
সফল জননী ছাড়া আরও তিনটি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করে চাটমোহর মহিলা বিষয়ক অধিদপ্তর। অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী সীমা খাতুন, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সিমা খাতুন এবং সমাজ উন্নয়নে অবদানের জন্য লতা খাতুনকে পুরস্কৃত করা হয়।
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা



