ঢাকা, বৃহস্পতিবার ১৯, নভেম্বর ২০২৬ ০:৫৩:৩৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মিরপুরে নারী পোশাকশ্রমিককে কুপিয়ে আহত, আটক সহকর্মী ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ মাকে হত্যার পর ট্রাঙ্কে মরদেহ, ছেলেসহ গ্রেপ্তার ৩ ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ রবীন্দ্রনাথের ছবিতে কালি: আয়াসের জামিন নামঞ্জুর, রিমি মুক্ত পোশাকশ্রমিকদের মজুরি ২৪ হাজার টাকা করার প্রস্তাব সিপিডির রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আগুন গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ৩৯ কারখানা বন্ধ ঘোষণা

সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪৩ পিএম, ১৮ নভেম্বর ২০২৬ বুধবার

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ বুধবার (১৮ নভেম্বর) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এই আদেশ দেন।

একইসঙ্গে, এইচএসসি পরীক্ষার সম্পূরক ও পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশের আগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশিকা অনুযায়ী ঘোষিত ভর্তি পরীক্ষার সময়সূচি কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

রিট আবেদনকারীর পক্ষের আইনজীবী ব্যারিস্টার কামারুন মাহমুদ দীপা আদেশের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল গত ১১ নভেম্বর দুপুর ১২টা থেকে। আগামী ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এই আবেদন চলার কথা ছিল।