সম্মাননায় ভূষিত তারিক আনাম খান-সারা যাকের
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৬ পিএম, ২৯ নভেম্বর ২০২১ সোমবার
ফাইল ছবি
বাংলাদেশের প্রথম সারির নাট্যদল ‘থিয়েটার’র আয়োজনে দেশ বরেণ্য অভিনেতা, নাট্যনির্মাতা ও মুক্তিযোদ্ধা তারিক আনাম খান ও নন্দিত অভিনেত্রী, সংগঠক সারা যাকের একই মঞ্চে একসঙ্গে ‘মুনীর চৌধুরী’ সম্মাননায় ভূষিত হলেন।
গত ২৭ নভেম্বর রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে তাদের হাতে এই সম্মাননা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা এবং ‘থিয়েটার’ সভাপতি ফেরদৌসী মজমুদার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ‘থিয়েটার’ পরিচালক (সাংগঠনিক) রামেন্দু মজুমদার। ‘মুনীর চৌধুরী’ সম্মাননার নাম ঘোষণা করেন ফেরদৌসী মজুমদার।
ফেরদৌসী মজুমদার বলেন,‘তারিক আনাম খান ও সারা যাকের আমাদের অত্যন্ত প্রিয় দু’জন শিল্পী। তারা দু’জন মুনীর চৌধুরীর সম্মাননায় ভূষিত হচ্ছেন, আর তাদের নাম ঘোষণা করতে পেরেও আমি গর্ব বোধ করছি।’
শুরুতেই ২০২০ সালের জন্য ‘মুনীর চৌধুরী’ সম্মাননা তুলে দেয়া হয় সারা যাকেরের হাতে। তিনি তার প্রতিক্রিয়ায় বলেন, ‘যারা আমার সঙ্গে একই মঞ্চে সম্মাননা পেলেন তাদেরকেও আমার পক্ষ থেকে অভিনন্দন, ভালোবাসা। আজকের দিনটি আমার জন্য ভীষণ আনন্দের এবং একইসাথে কষ্টেরও। কারণ গত বছর যে দিনটিতে এই সম্মাননা’র কথা ঘোষণা করা হলো, তার পরের দিনই আলী যাকের আমাদের ছেড়ে চলে গেলেন। সত্যি বলতে কী মুনীর চৌধুরী সম্মাননাটা আমরা যারা নাট্যাঙ্গনে কাজ করি তাদের কাছে অনেক সম্মানের এবং এর প্রাপ্তিটা নি:সন্দেহে অনেক গৌরবের। জাতীয় পর্যায়ের পদকের চেয়ে মুনীর চৌধুরীর সম্মাননা কোন অংশেই কম নয়। তাই এই সম্মাননা প্রাপ্তিতে আমি সত্যিই ভীষণ গর্বিত এবং আনন্দিত। ধন্যবাদ থিয়েটারের সকলকে।’
এর পরপরই ২০২১’র মুনীর চৌধুরীর সম্মাননা প্রাপ্তিতে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তারিক আনাম খান বলেন,‘আমার জন্য আজকের দিনটি ভীষণ আবেগের দিন। মুনীর চৌধুরী সম্মাননা পদক যখন প্রথম দেয়া হয়, তখন আমরা বেশ উৎসাহ নিয়ে মুনীর চৌধুরীর সম্মাননা পদক দিয়েছিলাম। আমরা কখনো স্বার্থের লড়াইয়ে দল ভাঙ্গিনি, কোনরকম নিজেদের মতো একটি দল গড়ে কাজ করার আগ্রহটাই ছিলো মূল কারণ। যার নামে এই পদক আমি পেলাম আমি মনে করি শ্রদ্ধেয় মুনীর চৌধুরীর নাটক বা তার কাজকর্ম নিয়ে বাংলা মে অনেক কম কাজ হয়েছে। তিনি কতো আধুনিক একজন নাট্যকার ছিলেন। আজ সেই সময় এসেছে তার নাটককে বারবার মঞ্চে আনার। আমি সত্যিই গর্বিত এই সম্মাননা প্রাপ্তিতে।’
একই মঞ্চে মোহাম্মদ জাকারিয়া পদকে ভূষিত হন সম্বিত সাহা ২০২০ সালের জন্য এবং জ্যোতি সিন্হা ২০২১ সালের জন্য। মুনীর চৌধুরী সম্মাননা প্রাপ্তদের ৫০ হাজার এবং মোহাম্মদ জাকারিয়া সম্মাননা প্রাপ্তদের ২৫ হাজার টাকা অর্থমূল্য তুলে দেয়া হয়।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা









