ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ৭:৫৬:৪২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

সময় বাড়ল এইচএসসির ফরম পূরণের

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:০২ পিএম, ২০ জুন ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

বন্যায় প্লাবিত দেশের উত্তরাঞ্চল। এর মধ্যে চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় দুই সপ্তাহ বাড়ানো হয়েছে।

সোমবার (২০ জুন) ঢাকা শিক্ষা বোর্ড এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী ৬ জুলাই পর্যন্ত ফরম পূরণ করা যাবে। ফরম পূরণের ফি জমা দেওয়া যাবে ৭ জুলাই পর্যন্ত।

করোনা মহামারির কারণে চার মাস পিছিয়ে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা আগামী ২২ আগস্ট থেকে শুরু হওয়ার কথা ছিল। তবে দেশের উত্তর-পূর্বাঞ্চলে বন্যার কারণে সরকার ইতোমধ্যে এসএসসি পরীক্ষা স্থগিত করেছে।

এ পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা যথাসময়ে শুরু হওয়া নিয়েও অনিশ্চয়তা রয়েছে। ৮ জুন থেকে এ পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ শুরু হয়, যা শেষ হওয়ার কথা ছিল ২২ জুন।

এবার বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের নিবন্ধন ফি ২ হাজার ৩৩০ টাকা এবং ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখার ১ হাজার ৭৭০ টাকা। মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় কোনো শিক্ষার্থীর চতুর্থ বিষয় ও নৈর্বচনিক বিষয়ে ব্যবহারিক পরীক্ষা থাকলে অতিরিক্ত ১৪০ টাকা করে দিতে হবে।