সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১৩ পিএম, ২৪ জুলাই ২০২৬ শুক্রবার
কংগ্রেস সংসদীয় দলের সভানেত্রী সোনিয়া গান্ধী।
ভারতে প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষাব্যবস্থার অবক্ষয়ের বিরুদ্ধে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি দমন-পীড়নের ঘটনায় কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের তীব্র সমালোচনা করেছেন কংগ্রেস সংসদীয় দলের সভানেত্রী সোনিয়া গান্ধী।
ভারতের ইংরেজি দৈনিক দ্য হিন্দু-তে প্রকাশিত এক নিবন্ধে তিনি অভিযোগ করেন, মোদি সরকার আন্দোলনরত শিক্ষার্থীদের দেশের ভবিষ্যৎ হিসেবে না দেখে ‘দেশের শত্রু’ হিসেবে বিবেচনা করছে।
নিবন্ধে সোনিয়া গান্ধী লেখেন, শিক্ষার্থীদের ন্যায্য দাবির প্রতি দায়িত্বশীল আচরণ করার পরিবর্তে কেন্দ্র সরকার তাদের সঙ্গে ‘কাপুরুষোচিত ও নির্মম’ আচরণ করছে। তিনি ২০ জুলাই দিল্লিতে শান্তিপূর্ণ আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশ ও কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাস ব্যবহারের সমালোচনা করেন।
তিনি দাবি করেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অধীন পুলিশ বাহিনীর এমন পদক্ষেপ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ২০২০ সালের নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) বিরোধী আন্দোলন এবং নারী কুস্তিগীরদের আন্দোলনের সময়ও একই ধরনের আচরণ করা হয়েছিল বলে উল্লেখ করেন তিনি।
সোনিয়া গান্ধীর অভিযোগ, মোদি সরকার ধীরে ধীরে দেশের সরকারি শিক্ষাব্যবস্থা থেকে সরে আসছে এবং শিক্ষা খাতে বরাদ্দ কমিয়ে দিচ্ছে। তাঁর দাবি, গত ১২ বছরে প্রায় এক লাখ সরকারি স্কুল বন্ধ করা হয়েছে, অন্যদিকে হাজার হাজার বেসরকারি স্কুল চালুর সুযোগ দেওয়া হয়েছে, যার একটি বড় অংশ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-সংশ্লিষ্ট।
এছাড়া ধারাবাহিকভাবে পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) ব্যর্থতার দায় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান স্বীকার করছেন না বলেও অভিযোগ করেন তিনি।
সোনিয়া গান্ধীর ভাষায়, সরকারের জবাবদিহিহীনতা ও একগুঁয়ে মনোভাবের কারণেই আজ ভারতের শিক্ষার্থীরা রাজপথে নামতে বাধ্য হয়েছে।
তথ্যসূত্র: এনডিটিভি
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন











