ঢাকা, সোমবার ০৮, জুন ২০২৬ ১০:৪৩:৫১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না

সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে চুয়াডাঙ্গা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০০ পিএম, ১৪ ডিসেম্বর ২০২৪ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় চুয়াডাঙ্গায় বিপর্যস্ত মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। ছিন্নমূল এবং অসহায় মানুষের দুর্ভোগ চরমে। তীব্র শীত উপেক্ষা করে কাজের সন্ধানে বের হওয়া খেটে খাওয়া মানুষ পড়েছেন বিপাকে। 

আজ শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় চুয়াডাঙ্গায় ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বাতাসের আর্দ্রতা ৮৭ শতাংশ। যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। চুয়াডাঙ্গার ওপর দিয়ে মৃদ শৈতপ্রবাহ বয়ে যাচ্ছে। এই মৌসুমে এটিই জেলার সর্বনিম্ন তাপমাত্রা। 

জেলা শহরে আজিজুল হক নামের এক ভ্যানচালক বলেন, খুব সকালে বাড়ি থেকে বের হয়েছি। মনে হচ্ছে ঠান্ডায় হাত ও পায়ের পাতা বরফ হয়ে যাচ্ছে। যাত্রী পাওয়া যাচ্ছে না। হালকা বাতাসে পুরো শরীর কাঁপছে। এই রকম আরও কয়েকদিন হলে সকালে বের হওয়া যাবে না।

চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল হাসান বলেন, শনিবার সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। কুয়াশা কম হলে তাপমাত্রাও কমবে।