সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে তেঁতুলিয়া
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৮ এএম, ১৮ জানুয়ারি ২০২৩ বুধবার
ছবি: উইমেননিউজ২৪.কম।
আজ বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে তেঁতুলিয়া। বেশ কয়েকটি জেলায় বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। গত দু-তিন দিন ধরে ফের বেড়েছে শীতের তীব্রতা। এতে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। সাধারণ খেটে খাওয়া মানুষের জীবন কঠিন হয়ে উঠেছে।
এদিকে আজ বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬.২ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
হাড় কাঁপানো শীতে উত্তরের জেলা পঞ্চগড়ের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কনকনে বাতাসের সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির ফোঁটার মতো হালকা ঝরেপড়া কুয়াশা শীতের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে।
এ দিকে তীব্র শীতে দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের ও শ্রমজীবী মানুষ। হাড় কাঁপানো শীত উপেক্ষা করে জীবিকার তাগিদে কাজের সন্ধানে ছুটে চলছেন তারা। অনেকে আবার রাস্তার পাশে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করেছেন।
সকাল থেকে ঘন কুয়াশা থাকায় সড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহনগুলোকে চলাচল করতে দেখা গেছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ জানান, গত কয়েকদিন ধরে তেঁতুলিয়ায় তাপমাত্রা উঠানামা করছে। বুধবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬.২ ডিগ্রি সেলসিয়াস।
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার