সর্বনিম্ন ১০০ টাকায় টিকিট, শতভাগ দর্শক টি-টোয়েন্টি সিরিজে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৪৯ পিএম, ১ মার্চ ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
চট্টগ্রামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ হয়েছে ২৮ ফেব্রুয়ারি। প্রথম ম্যাচে দর্শকদের জন্য ৪ হাজার টিকিট দেওয়া হলেও পরের দুই ওয়ানডেতে ধারণক্ষমতার প্রায় পঞ্চাশ শতাংশ টিকিট দেওয়া হয়।
২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পর দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ঢাকা ফিরেছে দুই দল। আগামী ৩ মার্চ মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ম্যাচ। ৫ মার্চ হবে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি। দুটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়।
চট্টগ্রামে শেষ দুই ম্যাচে পঞ্চাশ ভাগ দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হলেও টি-টোয়েন্টি সিরিজে দেওয়া হচ্ছে গ্যালারির শতভাগ আসনের টিকিট। বিষয়টি আরটিভি নিউজকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া বিভাগের চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু।
শতভাগ টিকিট দেয়ার ব্যপারে তিনি বলেছেন, ‘সরকার করোনাভাইরাসের বিধিনিষেধ উঠিয়ে দেওয়ায় শতভাগ টিকিট ছাড়তে কোনো বাধা নেই। তবে মাঠে প্রবেশের সময় কোভিড ভ্যাকসিন সনদ দেখা হতে পারে।’
টি-টোয়েন্টি সিরিজের টিকিটের সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ইস্টার্ন গ্যালারির ১০০ টাকা। এ ছাড়া নর্থ ও সাউথ স্ট্যান্ডের ১৫০, ক্লাব হাউজের ৩০০, ভিআইপি স্ট্যান্ডের ৫০০ ও গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম ধরা হয়েছে ১ হাজার টাকা।
এই সিরিজের টিকিট ম্যাচের আগের দিন ও ম্যাচের দিন পাওয়া যাবে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সকাল ৯টা থেকে।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী











