সাংবাদিকদের বিরুদ্ধে রিয়ার মামলা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪২ এএম, ২ সেপ্টেম্বর ২০২০ বুধবার
ছবি: ইন্টারনেট
বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তীর নামটাই হয়তো অনেকের জানা ছিল না। কিন্তু সুশান্ত ইস্যুতে তিনি লাইমলাইটে চলে এসেছেন। প্রতিনিয়তই একাধিক গণমাধ্যম তাকে নিয়ে খবর প্রকাশিত হচ্ছে। তবে মিডিয়ার এমন কান্ডে মোটেও সন্তুষ্ট নন এই বাঙালি কন্যা।
তার কথায়, সাংবাদিকদের জেরার মধ্য দিয়ে তাদের পরিবারের স্বাধীনতা হরন করা হচ্ছে। দিনের পর দিন দূর্বিষহ হয়ে উঠছে তাদের জীবন। তাই এবার রিয়া সান্টাক্রুজ থানায় হাজির হয়ে সাংবাদিকদের বিরুদ্ধেই করলেন মামলা।
মুম্বাই পুলিশের এক কর্মকর্তা সংবাদসংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, সুশান্তের মামলায় প্রধান অভিযুক্ত রিয়া চক্রবর্তী যে বাড়িতে থাকেন সেখানে দিনরাত সাংবাদিকরা থাকেন। এতে তার এবং পরিবারের জীবনকে আরো কঠিন করে তুলছে। তাই রিয়া পুলিশকে অনুরোধ করেছেন যে, সাংবাদিকরা তার চলা ফেরার উপর নজরদারি করে সাংবিধানিক অধিকার নষ্ট করতে পারে না।
ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, সিবিআইয়ের জেরা শেষে বাড়িতে ফেরার পর সাংবাদিকদের হুড়োহুড়িতে বাড়িতেই ঢুকতে পারেন না রিয়া। তাই নিরাপত্তা চেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেন এই অভিনেত্রী।
এর আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে পুলিশের কাছে নিরাপত্তা চেয়ে রিয়া চক্রবর্তী লেখেন, আমার এবং পুরো পরিবারের জীবন আশঙ্কায় রয়েছে। আমরা তদন্তকারী সংস্থাকে সহায়তা করতে চাইছি কিন্তু এখানকার অবস্থা দেখুন। আমি নিজের এবং পরিবারের অন্যদের জীবন নিয়ে ভয় পাচ্ছি। আমরা স্থানীয় থানাকে জানিয়েছিলাম, কিন্তু তাতেও কোনো সুরাহা হয়নি।
এদিকে নিষিদ্ধ মাদক কারবারিদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে রিয়ার বিরুদ্ধে মামলা করেছে ন্যারোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। এমনকি রিয়া মাদক নিতেন কিনা সেজন্য তার ন্যারোটিক্স টেস্টও হতে পারে। যদিও রিয়ার মাদক নেওয়ার বিষয়টি তার আইনজীবী উড়িয়ে দিয়েছেন।
-জেডসি
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা








