ঢাকা, শুক্রবার ২৪, জুলাই ২০২৬ ১৯:৪৫:৩৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি

সাংবাদিকের ওপর হামলা, দুই আনসার সদস্য প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:০২ পিএম, ৪ জুলাই ২০২০ শনিবার

সাংবাদিকের ওপর হামলা, দুই আনসার সদস্য প্রত্যাহার

সাংবাদিকের ওপর হামলা, দুই আনসার সদস্য প্রত্যাহার

রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ক্যান্সার আক্রান্ত মায়ের করোনা ভাইরাস পরীক্ষার জন্য নমুনা দিতে ব্যর্থ হওয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শাওনকে মারধর ও এক নারী সাংবাদিকসহ দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দুই আনসার সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

এদিকে এ হামলার ঘটনার কারণ জানতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আজ শনিবার  ঢাকা মহানগর আনসার পূর্ব জোন পরিচালক (জোন কমান্ডার) মো. কামাল হোসেন গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ওই ঘটনার পর গণমাধ্যমে প্রকাশিত ছবি দেখে মুগদা হাসপাতালের দুইজন আসনার সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। এঘটনার বিষয়ে একটি তিন সদস্যের তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এদিকে ফটো সাংবাদিক রুবেল রশীদ ও জয়িতা রায়  অভিযোগ করে জানান, গতকাল শুক্রবার দুপুরে নিয়ম লঙ্ঘনের প্রতিবাদ করায় মুগদা জেনারেল হাসপাতালে করোনার নমুনা দিতে আসা রোগী শাওনকে মারধর করে হাসপাতালটির দুই আনসার সদস্য। এসময় তারা ওই ঘটনার ছবি তুলতে গেলে অভিযুক্ত দুই আনসার সদস্যর তাদের ওপরও চড়াও হয় এবং লাঞ্ছিত করে।

হামলার শিকার দুই ফটোসাংবাদিক হলেন দৈনিক দেশ রূপান্তরের রুবেল রশীদ ও বাংলাদেশ প্রতিদিনের ফটোসাংবাদিক জয়িতা রায়।