ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ১৩:৩৯:৫৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী

সাংবাদিক রোজিনার মুক্তি চাইলেন জয়া আহসান

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:০৯ এএম, ১৯ মে ২০২১ বুধবার

সাংবাদিক রোজিনার মুক্তি চাইলেন জয়া আহসান

সাংবাদিক রোজিনার মুক্তি চাইলেন জয়া আহসান

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দেশে সাংবাদিক নির্যাতনে ঘটনায় মুখ খুলেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।  সামাজিকমাধ্যমে নির্যাতনের শিকার প্রথম আলোর সিনিয়র প্রতিবেদক রোজিনা ইসলামের  ছবি ভাগ করে নিয়ে তিনি লিখেছেন, ‘রোজিনা  পেশাগত দায়িত্ব পালন করতে গিয়েছিলেন। সিঁধ কাটতে নয়’।

জয়া হতভম্ভ রোজিনার এই অবস্থা দেখে। বলেছেন, ‘দেখতে পেলাম, হেনস্থার শিকার হয়ে তিনি মাটিতে পড়ে যাচ্ছেন। এই আমাদের আচরণ! এই আমাদের সভ্যতা!’ 

ঘটনার একটি ভিডিও দিয়েছেন তিনি সামাজিকমাধ্যমে। সেখানে দেখা গেছে রোজিনার সঙ্গে বাজে আচরণ করা হচ্ছে।

এই দৃশ্য দেখতে দেখতে জয়ার মনে হয়েছে, ‘রোজিনার গলার ওপর চেপে বসা আঙুলগুলো গভীর অর্থময় এক প্রতীকের মতো লাগছে। মনে হচ্ছে আঙুলগুলো কোনও ব্যক্তির গলায় নয়, বরং বাংলাদেশের বাক-স্বাধীনতার কণ্ঠনালিতে চেপে বসেছে’। 

দেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এমন অশুভ ঘটনা দেখে লজ্জিত এই অভিনেত্রী। রোজিনাকে তার পরিবারের কাছে দ্রুত ফিরিয়ে দেওয়ার দাবিও জানিয়েছেন জয়া আহসান।