ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ১:৩১:১৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

সাকিব আল হাসানের মা ও তিন সন্তান হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:২৫ এএম, ২১ মার্চ ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের মা, ছেলে ও দুই মেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাদের চিকিৎসা চলছে বলে জানা গেছে।

জানা গেছে, সাকিবের ছেলে আইজাহ আল হাসান ও মেজো মেয়ে ইরাম হাসান নিউমোনিয়ায় আক্রান্ত। আর বড় মেয়ে আলাইনা হাসান অব্রির ঠাণ্ডা জ্বর।তিনজনই দাদির সঙ্গে একই হাসপাতালে ভর্তি আছেন।

সাকিবের পারিবারিক সূত্রে জানা গেছে, সাকিবের মা হার্টের রোগী।তার রুটিন চিকিৎসা চললেও অবস্থা কিছুটা খারাপ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।এখন তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে।তবে পুরোপুরি স্বাভাবিক নন।

এদিকে সাকিবের শাশুড়ির অবস্থাও বেশ খারাপ।তিনি ক্যান্সারে আক্রান্ত।সাকিবের শাশুড়ি ভর্তি আছেন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)।ওখানেই তার চিকিৎসা চলছে।

উল্লেখ্য, সাকিব বর্তমানে জাতীয় দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকা সফরে রয়েছেন।সাকিবের স্ত্রী ও সন্তানরা যুক্তরাষ্ট্রে থাকলেও গত ফেব্রুয়ারিতে দেশে আসেন তারা।