সাঙ্গু নদীতে নিখোঁজ আরেক নারী পর্যটকের মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২২ এএম, ২৫ ডিসেম্বর ২০২১ শনিবার
ফাইল ছবি
বান্দরবানের রোয়াংছড়ির তারাছার বাধরা ঝর্ণার পাশে সাঙ্গু নদীতে নিখোঁজ আরেক নারী পর্যটক আদনীনের (১৯) মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৫ ডিসেম্বর) সকালে সাড়ে ৯টায় নিখোঁজ দুই ভাই-বোনের মধ্যে আদনীনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
আদনীন নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী। তিনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ডের ফতুল্লার ইচদারগ্রামের ব্যবসায়ী জহিরুল ইসলামের মেয়ে।
বিষয়টি নিশ্চিত করেছেন বেতছড়া আর্মি ক্যাম্পের ইনচার্জ সিনিয়র ওয়ারেন্ট অফিসার আবু আসাদ।
পুলিশ ও স্থানীয়রা জানান, বান্দরবান থেকে ১০ পর্যটক নৌকাতে করে সাঙ্গু নদী পথে বেতছড়ায় বেড়াতে আসেন। এ সময় বেতছড়ার বাধরা ঝর্ণার পাশে নদীতে গোসল করতে নামলে আটজন নদীর স্রোতে ভেসে যায়। এর মধ্যে শুক্রবার মারিয়া নামে এক পর্যটককে স্থানীয়রা উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক ডা.গুঞ্জন চৌধুরী তাকে মৃত ঘোষণা করেন।
তাদের মামা শামীম আহম্মেদ জানান, নারায়ণগঞ্জ থেকে ১০ জনের একটি দল বুধবার সকালে বান্দরবান ভ্রমণে আসেন। তারা বান্দরবানের বিভিন্ন পর্যটন স্পট ঘুরে দেখেন। শুক্রবার বিকেলে তারা নৌকা নিয়ে রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের তারাছা ঝর্ণায় পৌঁছায়। ঝর্ণা দেখার পরে তারা সবাই সাঙ্গু নদীতে গোসল করতে নামেন। মারিয়া নদীতে তলিয়ে গেলে তাকে বাঁচাতে এগিয়ে আসেন আহনাফ ও আদনীন।
সাঁতার না জানায় তারা পানিতে তলিয়ে যায় বলে জানান ইঞ্জিনচালিত নৌকার চালক সনজিৎ। ঘটনাস্থলে থাকা স্থানীয়রা মারিয়াকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠায়। তখন আহনাফ ও আদনীনকে উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানান সনজিৎ। আজ সকালে আদনীনের মরদেহ নারায়ণগঞ্জে নিয়ে যাওয়া হবে।
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা



