সাজেকে ৩ রিসোর্ট পুড়ে ছাই
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০৫ এএম, ২ ডিসেম্বর ২০২১ বৃহস্পতিবার
ফাইল ছবি
পর্যটন নগরী রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার নয়নাভিরাম সাজেক ভ্যালিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের ফলে তিনটি রিসোর্ট, একটি রেস্টুরেন্ট ও একটি থাকার ঘর পুড়ে ছাই হয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। রিসোর্টগুলো থাকা ৫৬ জন পর্যটক ছিলেন। সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ৩টার দিকে অবকাশ রিসোর্টের নিচতলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে অবকাশ রিসোর্টের পাশে থাকা মেঘছুট, মনটানা ক্যাফে নামক অন্য দুটি রিসোর্টেও আগুন লেগে যায় এবং একটি বসতঘরও আগুনে ভস্মীভূত হয়ে যায়।
চিলেকোঠা রেস্টুরেন্টের মালিক নাসির উদ্দিন পিন্টু জানান, রাত সাড়ে তিনটার দিকে অবকাশ রিসোর্টের নিচতলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তিনটি রিসোর্ট, একটি রেস্টুরেন্ট ও একটি থাকার ঘর ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিস না থাকায় আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব ছিল না।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম অগ্নিকাণ্ডের ঘটনা নিশ্চিত করে বলেন, সাজেকে অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়েছি। তিনটি রিসোর্ট, একটি রেস্টুরেন্ট ও একটি বসতঘর পুড়ে গেছে।
কাছাকাছি ফায়ার সার্ভিস ছিলনা বলে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে। পরবর্তীতে খাগড়াছড়ির দিঘীনালা থেকে ফায়ার সার্ভিস গিয়ে স্থানীয় ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি বলে জানান তিনি।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম বলেন ভোর ৫ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। রিসোর্টগুলো ৫৬ জন পর্যটক ছিল সবাই নিরাপদে বের হতে পেরেছেন। পর্যটকদের কারো কোনো ক্ষতি হয়নি। আগুন লাগার কারণ সম্পর্কে এখনো জানা যায়নি। তবে, ধারণা করা হচ্ছে বিদ্যুৎ অথবা মশার কয়েক থেকে আগুন লাগতে পারে।
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?











