সাজেদা চৌধুরীর গাড়িবহরে হামলায় ২ মামলা, তদন্ত টিম গঠন
ফরিদপুর প্রতিনিধি | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৩:৩৭ পিএম, ১৫ অক্টোবর ২০১৭ রবিবার
ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা মোড়ে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর গাড়িবহরে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় ৬৯ জনের নাম উল্লেখ করে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে। এ পর্যন্ত পুলিশ তিনজনকে আটক করেছে।
নগরকান্দা থানার এস আই মো. হুমায়ুন কবির ও ফুলসুতি ইউনিয়নের চেয়ারম্যান মো. আরিফুজ্জামান বাদী হয়ে মামলা দু’টি দায়ের করেন।
পুলিশের মামলায় ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। এতে প্রধান আসামি করা হয়েছে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য মো. জামাল হোসেন মিয়া ও তার বড় ভাই ফরিদপুর জেলা পরিষদের সদস্য মো. কামাল হোসেন মিয়াকে।
অপরদিকে ফুলসুতি ইউনিয়নের চেয়ারম্যান মো. আরিফুজ্জামান দায়েরকৃত মামলায় ৫৬ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। এতেও প্রধান আসামি করা হয়েছে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য মো. জামাল হোসেন মিয়া ও তার ভাই ফরিদপুর জেলা পরিষদের সদস্য মো. কামাল হোসেন মিয়াকে।
এদিকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরাদুল হককে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। এ কমিটির অন্য দুই সদস্য হলেন অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা ও নগরকান্দা উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান।
প্রসঙ্গত, গতকাল শুক্রবার বেলা তিনটার দিকে সংসদ উপনেতার সরকারি সফরসূচি অনুযায়ী ঢাকা থেকে ফরিদপুরের সালথা উপজেলার রসূলপুর গ্রামে নিজ বাড়িতে যাওয়ার পথে তালমার মোড়ে সংসদ উপনেতার গাড়িবহরে হামলা করা হয়। এতে বহরের কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। আহত হন নগরকান্দা থানার অফিসার ইনচার্জসহ আরো অন্তত ৫ জন।
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান





