ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ৫:২৮:৩২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

সাত কলেজের দুই অনুষদের ভর্তি পরীক্ষা আজ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৫৪ এএম, ১৯ আগস্ট ২০২২ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের ২০২১-২২ শিক্ষাবর্ষে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার (১৯ আগস্ট) অনুষ্ঠিত হবে।

ঢাবির কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির জানান, রাজধানীর ১২টি কেন্দ্রে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত একযোগে এ পরীক্ষা নেয়া হবে।

কেন্দ্রগুলো হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভবন-১ ও ২, সেন্ট্রাল উইমেন্স কলেজ, শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজ, গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ ও ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ।

এর আগে গত ১২ আগস্ট (শুক্রবার) বিজ্ঞান ইউনিটের পরীক্ষা নেয়ার মাধ্যমে সাত কলেজের ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়। সর্বশেষ আগামী ২৬ আগস্ট (শুক্রবার) বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।