সাত কলেজের পরীক্ষা স্থগিত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৬ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের ২০২১ সালের ২য় বর্ষের চূড়ান্ত পরীক্ষা শুরু হয় বৃহস্পতিবার সকাল ৯টায়। পরীক্ষাটি দুপুর ১টায় শেষ হওয়ার কথা থাকলেও প্রশ্নে গরমিল থাকায় এ পরীক্ষার দর্শন বিভাগের মানোন্নয়ন পরীক্ষা স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টা ৫০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেছেন সাত কলেজের সমন্বয়ক ও ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য।
এ পরীক্ষায় সাত কলেজের অনার্সের দর্শন, সমাজবিজ্ঞান, গার্হস্থ্য অর্থনীতি, বাংলা, ইংরেজি, আরবি, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইসলামিক স্টাডিজ, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, অর্থনীতি, মার্কেটিং, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, পদার্থবিজ্ঞান, রসায়ন, উদ্ভিদবিজ্ঞান, প্রাণিবিদ্যা, গণিত, ভূগোল ও পরিবেশ, মৃত্তিকাবিজ্ঞান, মনোবিজ্ঞান এবং পরিসংখ্যান বিভাগের নিয়মিত, অনিয়মিত, মানোন্নয়ন পরীক্ষার্থীরা অংশ নিয়েছে।
পরীক্ষার কেন্দ্রসমূহ—
রাজধানীর সাতটি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে৷ পরীক্ষার কেন্দ্রগুলো হলো— ঢাকা কলেজ (কেন্দ্রের কোড- ১০১), ইডেন মহিলা কলেজ (কেন্দ্রের কোড- ১০২), বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজ (কেন্দ্রের কোড- ১০৩), কবি নজরুল সরকারি কলেজ (কেন্দ্রের কোড- ১০৪), সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ (কেন্দ্রের কোড- ১০৫), সরকারি বাঙলা কলেজ (কেন্দ্রের কোড- ১০৬) এবং সরকারি তিতুমীর কলেজ (কেন্দ্রের কোড- ১০৭)।
এর মধ্যে ঢাকা কলেজ কেন্দ্রে ইডেন মহিলা কলেজের বিএ, বিএসএস, বিএসসি-এর শিক্ষার্থীরা, ইডেন মহিলা কলেজ কেন্দ্রে ঢাকা কলেজের শিক্ষার্থীরা, বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে ইডেন মহিলা কলেজের বিবিএ-এর শিক্ষার্থীরা, কবি নজরুল সরকারি কলেজ কেন্দ্রে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ কেন্দ্রে কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা, সরকারি বাঙলা কলেজ কেন্দ্রে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা এবং সরকারি তিতুমীর কলেজ কেন্দ্রে সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছে।
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা


