সাত নবজাতককে হত্যা করেছেন ব্রিটিশ নার্স
| উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৯ পিএম, ১৯ আগস্ট ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
সাত নবজাতককে হত্যা করার এবং আরও ছয়জনকে হত্যার চেষ্টা অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন যুক্তরাজ্যের একটি হাসপাতালের নার্স। ১০ মাস বিচার শেষে শুক্রবার ম্যাঞ্চেস্টার ক্রাউন কোর্ট তাকে দোষী সাব্যস্ত করেছে। শুক্রবার ব্রিটিশ গণমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনাকে ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ শিশু সিরিয়াল কিলারের ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে।
শুক্রবার লুসি লেটবি নামের ৩৩ বছর বয়সি এই নার্স পাঁচ ছেলে শিশু ও দুই মেয়ে শিশুকে হত্যা এবং আরও কয়েকজন নবজাতককে আক্রমণ করার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। উত্তর-পশ্চিম ইংল্যান্ডের কাউন্টেস অব চেস্টার হাসপাতালের নবজাতক ইউনিটে কাজ করতেন লুসি লেটবি নামের ৩৩ বছরের ওই নার্স। ২০১৫ থেকে ২০১৬ সালের মধ্যে এসব হত্যাকাণ্ড ঘটেছে। লুসিকে যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ শিশু সিরিয়াল কিলার আখ্যা দেওয়া হয়েছে।
বিচারের সময় প্রসিকিউটররা জুরিকে বলেছিলেন, লেটবি কয়েকটি শিশুকে ইনজেকশন দিয়ে ইনসুলিন দিয়েছিলেন, অন্যদেরকে ইনজেকশনের মাধ্যমে বাতাস কিংবা বা জোর করে দুধ দিয়ে খাইয়ে হত্যা করেছেন। কখনো কখনো শিশুরা একাধিক হামলার শিকার হয়েছে।
লেটবিকে গ্রেপ্তারের সময় তার বাড়ি থেকে কিছু হাতে লেখা নোট উদ্ধার করেছিল পুলিশ। এসব নোটের কোনোটিতে লেখা ছিল, আমি তাদের যত্ন নেওয়ার জন্য যথেষ্ট ভাল নই, তাই আমি তাদের হত্যা করেছি, কেনোটিতে লেখা ছিল, আমি ভয়ঙ্কর খারাপ মানুষ, আমি খারাপ তাই এটা করেছি।
লেটবি যাদের আক্রমণ করেছিল তাদের মধ্যে কয়েকজন যমজ ছিল। একটি ক্ষেত্রে সে যমজ ভাইবোনকে হত্যা করেছিল। একটি শিশুকে সে তিনবার হত্যার চেষ্টা করেছিল। চতুর্থবার সে হত্যায় সফল হয়।
আগামী সোমবার ম্যানচেস্টার ক্রাউন কোর্টে লেটবিকে সাজা দেয়া হবে। রায়ে তার দীর্ঘদিনের জেল এবং খুব সম্ভবত যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। সূত্র: বিবিসি
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী






