সাদি মহম্মদ ও শিবলী মহম্মদের মা মারা গেছেন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪০ এএম, ৯ জুলাই ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
সাদি মহম্মদ ও শিবলী মহম্মদের মা জেবুন্নেছা মারা গেছেন। তারা সাংস্কৃতিক অঙ্গনের দুই তারকা। শনিবার ভোর ৬টার দিকে তাদের মা জেবুন্নেছা সলিম। মৃত্যুর আগে তার বসয় হয়েছিল ৯৬ বছর। বিষয়টি জানিয়েছেন তার ছেলে বরেণ্য রবীন্দ্রসংগীতশিল্পী সাদি মহম্মদ।
সাদি মহম্মদ বলেন, মা অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন। শনিবার ভোরে স্পেশালাইজড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রোববার বাদ আসর মোহাম্মদপুরে জানাজা হবে। এরপর মোহাম্মদপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন মা। সবাই মায়ের জন্য দোয়া করবেন।
জেবুন্নেছার ছয় ছেলে ও চার মেয়ে। এর মধ্যে শোবিজের সঙ্গে যুক্ত আছেন সাদি মহম্মদ ও শিবলী মহম্মদ। তাদের বাবা শহীদ মোহাম্মদ সলিম উল্লাহ্। মুক্তিযুদ্ধের সময় মোহাম্মদপুরের নিজ বাড়িতে অবাঙালিদের হাতে খুন হন তিনি।
১৯৭১ সালে মোহাম্মদপুরের তাজমহল রোডে সি-১২/১০ বাড়িটি ছিল স্বাধীনতা আন্দোলনের অন্যতম সূতিকাগার। ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতা সলিম উল্লাহর বাড়িতে নিয়মিত বৈঠকে আসতেন দলের শীর্ষ নেতারা, আসতেন বঙ্গবন্ধুপুত্র শহীদ শেখ কামালও।
একাত্তরের ২৩ মার্চ তাজমহল রোডের বাড়িতে সেজ ছেলে সাদি মহম্মদ তকিউল্লাহর আঁকা বাংলাদেশের পতাকা উড়ান সলিম উল্লাহ্, সেই পতাকা সেলাই করে দিয়েছিলেন জেবুন্নেছা বেগম। সেই পতাকা উড়ানোর সূত্র ধরে একাত্তরের ২৬ মার্চ অবাঙালি বিহারিদের আক্রমণের লক্ষ্যবস্তু হয়ে ওঠে সলিম উল্লাহ্র বাড়ি।
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট