সান্তাহারে জমজ দুই বোনের ‘জোড়া’ সাফল্য!
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:১৭ পিএম, ৩১ ডিসেম্বর ২০২১ শুক্রবার
ফাইল ছবি
বগুড়ার আদমদীঘির সান্তাহারে এসএসসি পরীক্ষায় জমজ দুই বোন সাবরিনা মমতাজ তানিয়া ও সাদিয়া মমতাজ তমা জিপিএ-৫ পেয়েছেন। দু’জনই বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেছেন। ফল প্রকাশের পর শুক্রবার দুপুরে তারা গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
তানিয়া ও তমা উপজেলার সান্তাহার পৌর শহরের নতুন বাজার (হাটখোলা) এলাকার এএফএম মমতাজুর রহমানের মেয়ে।
কেমন লাগছে জানতে চাইলে দু’জন একসঙ্গেই বলে ওঠে, “আমরা অনেক খুশি।”
তানিয়া ও তমার বাবা-মা শিক্ষক। পঞ্চম শ্রেণিতে তারা দু’জনই ট্যালেন্টপুলে বৃত্তি, জেএসসিতেও উভয়েই জিপিএ ৫ পেয়েছিল। এবার এসএসসিতেও একই সঙ্গে সান্তাহার হার্ভে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পাওয়ায় ভীষণ খুশি তারা। খুশি তাদের পরিবারও।
সাবরিনা মমতাজ তানিয়া বলেন, “আলহামদুলিল্লাহ আমরা দুই বোনই জিপিএ-৫ পেয়েছি। এজন্য আমরা দু’জন খুবই খুশি। একই স্কুল থেকে একই সময়ে গোল্ডেন জিপিএ নিয়ে বের হয়েছি, এটা অনেক মজার একটা বিষয়।”
সাদিয়া মমতাজ তমা বলেন, “এই ফলাফল পেতে আমাদের বাবা-মা, ভাই এবং গৃহ শিক্ষকদের অনেক সহযোগিতা আছে। সবার প্রতি আমরা কৃতজ্ঞ। বিশেষ করে আমার মা-বাবার অনেক অবদান আছে। ফল পাওয়ার পর থেকে খুবই ভালো লাগছে।”
ধামকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও জমজ দুই বোনের মা হাসনা বানু বলেন, “যেহেতেু আমি এবং ওদের বাবা চাকরি করি, তাই অন্য পিতা-মাতার মতো তাদের সময় দিতে পারিনি। তারপরও স্কুল থেকে এসে চেষ্টা করেছি। ওরা নিজেরাই লেখাপড়ার বিষয়ে খুব আগ্রহী ছিল। কখনওই ওদের দু’জনকে পড়তে বসার জন্য বলতে হয়নি। ওদের আগ্রহের জন্য আমাদের প্রত্যাশা ছিল ওরা ভালো রেজাল্ট করবে। ওরা তাই করেছে। খুব ভালো লাগার বিষয় হল- ওরা একে অপরকে খুবই ভালোবাসে। তবে ওদের ভেতরে লেখাপড়া ছাড়া অন্য কোনও বিষয়ে কখনো প্রতিযোগিতা দেখিনি। ওরা দু’জনই ডাক্তার হতে চায়।
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা



