ঢাকা, বুধবার ১৮, মার্চ ২০২৬ ১১:২৩:৪৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঈদে ফিরতি ট্রেনযাত্রা: ২৮ মার্চের টিকিট বিক্রি শুরু লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত

সাফজয়ী তিনকন্যাকে সংবর্ধনা দিবে রাঙ্গামাটি জেলা প্রশাসন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৫ পিএম, ২০ নভেম্বর ২০২৪ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

টানা দ্বিতীয়বারের মতো সাফজয়ী পাহাড়ের তিন স্বর্ণকন্যা ঋতুপর্ণা, মনিকা ও রূপনাদের সংবর্ধনা দেয়া হবে বলে বাসসকে জানিয়ছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান। 

আগামী ২৩ নভেম্বর রাঙ্গামাটি জেলা প্রশাসন, রাঙ্গামাটি সেনাবাহিনী রিজিওন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে যৌথভাবে রাঙ্গামাটি চিং হøা মং মারী স্টেডিয়ামে এই সংবর্ধনার আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।

মোশারফ হোসেন খান আরো জানান পাহাড়ের গর্বিত এসব খেলোয়ারদের সংবর্ধনা দিতে ইতোমধ্যে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শনিবারর সকালে ঋতুপর্ণাদের নিয়ে ঘাগড়া উচ্চ বিদ্যালয় থেকে সকাল ১০টায় সুসজ্জিত তিনটি ট্রাক রাঙ্গামাটি শহর প্রদক্ষিণ করবে।

গাড়ির বহরে সঙ্গে শতাধিক মোটরসাইকেলও থাকবে। গাড়ি বহরটি ঘাগড়া থেকে শহরে প্রবেশ করে ভেদভেদি দিয়ে রাঙাপানি, তবলছড়ি হয়ে দোয়েল চত্বর ঘুরে বনরূপা হয়ে মারী স্টেডিয়ামে পৌঁছাবে। সেখানে তাদের সম্মাননা প্রদান করা হবে। পরে সেখানে মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান পরিবেশন করা হবে।

সংবর্ধনায় শহরবাসীকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক।