সাফজয়ী ফুটবলারদের জন্য প্রস্তুত ছাদখোলা বাস
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৭ পিএম, ৩১ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
২০২২ সালে ফাইনালে নেপালকে হারিয়ে প্রথমবার সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছিল বাংলাদেশের মেয়েরা। এরপর ছাদখোলা বাসে সংবর্ধনাও পেয়েছিলেন ফুটবলাররা। এবারও দুর্দান্ত ফুটবল খেলে শিরোপা ধরে রেখেছেন সাবিনারা। তাই সাফজয়ী ফুটবলারদের আরও একবার ছাদখোলা বাসে সংবর্ধনা দিতে যাচ্ছে বাফুফে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর সোয়া ২টায় ঢাকায় পৌঁছানোর কথা সাফজয়ী ফুটবলারদের।
সাবিনাদের বরণ করে নেওয়ার জন্য ইতোমধ্যে প্রস্তুত ছাদখোলা বাস। ঢাকার কমলাপুর বিআরটিসি বাস ডিপো থেকে কিছুক্ষণ পর বিমানবন্দরের উদ্দেশে রওনা হবে বাসটি। ছাদখোলা বাসে করেই বাফুফে ভবনে পৌঁছাবে সাফজয়ী ফুটবলাররা।
বাস প্রস্তুত থাকার বিষয়ে বিআরটিসির চেয়ারম্যান তাজুল ইসলাম দেশের একটি বেসরকারি গণমাধ্যমকে বলেন, আমাদের ছাদখোলা বাসটি আগের বানানো। আগে চারটি গাড়ির মধ্যে একটি গাড়ি আজকে সাফ বিজয়ীদের আনতে যাবে। বাফুফে আমাদেরকে বলামাত্র আমরা গাড়িটি ধুয়ে মুছে পরিষ্কার করেছি।
‘ইভেন্ট ম্যানেজমেন্টের লোকগুলো শুধু গাড়িতে স্টিকার লাগিয়েছে। এখানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের লোক আছে, বাফুফের লোকজন আছে। গাড়িটি আন্তর্জাতিক বাস ডিপোতে প্রস্তুত আছে।’
বিআরটিসি বাসের দুই পাশে চ্যাম্পিয়ন দলের ছবি স্থাপিত হয়েছে। বাসের মাঝখানে ট্রফি নিয়ে গ্রুপ ছবি। দুই পাশে দুই টুর্নামেন্ট সেরার ছবি। বাম পাশে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা ও ডান পাশে সেরা গোলরক্ষক রুপ্না চাকমার ট্রফি নেয়ার মুহুর্ত।
ঋতুপর্ণা চাকমার ছবির উপরে রয়েছে কয়েকটি লোগো। নারী ফুটবলে দীর্ঘদিনের স্পন্সর ঢাকা ব্যাংক। সেই ২০১৬ সাল থেকে নারী ফুটবলের সঙ্গে এই আর্থিক প্রতিষ্ঠানটি রয়েছে।
তাই বিশেষ এই উপলক্ষ্যে বাফুফে স্মরণ করেছে তাদের। এ ছাড়াও বেভারেজ পার্টনার পুষ্টি, ট্যাকনিক্যাল পার্টনার আমরাও বছরব্যাপী বাফুফেকে পৃষ্ঠপোষকতা করছে।
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম











