সাফ চ্যাম্পিয়নশিপে গোলউৎসব করে ফাইনালে বাঘিনীরা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৩০ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার
ফাইল ছবি
কাঠমান্ডু দশরথ স্টেডিয়ামে গোল উৎসব করলো বাংলাদেশের নারী জাতীয় দল। ভুটান পাত্তাই পেলো না তাদের কাছে। প্রতিপক্ষকে নিয়ে ছেলেখেলা করে দুই হালি গোল দিলো লাল সবুজের প্রতিনিধিরা। তাতে ছয় বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলো তারা।
মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভুটানকে ৮-০ গোলে উড়িয়ে দিলেন সাবিনা খাতুনরা। এই প্রতিযোগিতায় দ্বিতীয়বার ফাইনালে উঠলো বাংলাদেশ, ২০১৬ সালে ভারতের কাছে ৩-১ গোলে হেরে রানার্সআপ হয়েছিল।
দিনের আরেক সেমিফাইনালে নেপাল ও ভারত মুখোমুখি হবে। এই ম্যাচ বিজয়ী দলের সঙ্গে সোমবার ফাইনাল খেলবে বাংলাদেশ।
ম্যাচের দ্বিতীয় মিনিটেই প্রথম গোলের দেখা পায় বাংলাদেশ। বক্সের বাইরে থেকে বল পেয়ে একাই গোলরক্ষককে কাটিয়ে ১-০ করেন সিরাত জাহান স্বপ্না। ১৭ মিনিটে মিশরাত জাহান মৌসুমীর বাড়ানো বলে গোলরক্ষককে পাশ কাটিয়ে আড়াআড়ি শটে দ্বিতীয় গোল করেন সাবিনা।
আধঘণ্টার আগেই স্কোর ৩-০ হয়। বক্সের বাইরে থেকে আসা ক্রসে ২৯ মিনিটে কৃষ্ণা রানি সরকার তৃতীয় গোল করেন। ছয় মিনিট পরই এই ফরোয়ার্ড আরেকবার আক্রমণ চালান। গোলকিপার তাকে আটকাতে পারলেও ঋতু পর্না চাকমা বল বের করে নিয়ে বাঁ পায়ের শটে খালি জালে বল জড়ান।
৪-০ গোলে বিরতিতে যাওয়া বাংলাদেশ দ্বিতীয়ার্ধে আরও চার গোল করে।
৫৪ মিনিটে সতীর্থের পাস থেকে বক্সের সেন্টার থেকে গোল করেন সাবিনা। তিন মিনিট পর তার ফ্রি কিক থেকে জটলার মধ্যে দাঁড়িয়ে গোল করেন মাসুরা পারভীন।
নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার তিন মিনিট আগে সপ্তম গোল করেন তহুরা খাতুন। আর যোগ করা সময়ে সাবিনা পূরণ করেন হ্যাটট্রিক।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস






