ঢাকা, শুক্রবার ২৪, জুলাই ২০২৬ ২০:০২:১৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি

সাবরিনাসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি দুপুরে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫০ পিএম, ২০ আগস্ট ২০২০ বৃহস্পতিবার

সাবরিনাসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি দুপুরে

সাবরিনাসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি দুপুরে

জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরী ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আরিফুল হক চৌধুরীসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত হবে।

করোনাভাইরাসের ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে প্রতারণার মামলার এ শুনানির জন্য আজ সময় নির্ধারণ করেছেন ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারীর আদালত।

মামলার আসামি আবু সাঈদ চৌধুরী, হুমায়ূন কবির হিমু, তানজিলা পাটোয়ারী, বিপ্লব দাস, শফিকুল ইসলাম রোমিও ও জেবুন্নেসার সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সময় নির্ধারণ করা হয়েছে। এর আগে অভিযোগ গঠন শুনানির জন্য তাদের সবাইকে আদালতে হাজির করা হয়।

গত ১৩ আগস্ট মামলার নথি পাননি বলে আদালতে পাঁচ আসামি সময়ের আবেদন করেন। পরে আদালত সময়ের আবেদন মঞ্জুর করে আজকে শুনানির দিন ধার্য করেন। এর আগে গত ৬ আগস্ট ঢাকার মুখ্য মহানগর হাকিম জুলফিকার হায়াদ ১৩ আগস্ট অভিযোগ গঠন শুনানির দিন ধার্য করেন। এরপর তিনি মামলাটি বিচারের জন্য ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারীর আদালতে বদলি করেন।

এদিকে গত ৫ আগস্ট করোনার ভুয়া রিপোর্ট দেয়ার অভিযোগে প্রতারণার মামলায় সাবরিনা ও আরিফুলসহ আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে মামলার তদন্ত সংস্থা। সেখানে সাবরিনা ও আরিফকে মূল হোতা বলে উল্লেখ করা হয়েছে। বাকিরা প্রতারণা ও জালিয়াতি করতে তাদের সহযোগিতা করেছে বলে উল্লেখ করা হয়।