সাবস্ক্রিপশন পরীক্ষা করবে মেটা
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৪৬ এএম, ২৮ জানুয়ারি ২০২৬ বুধবার
ছবি: সংগৃহীত
মেটা নতুন সাবস্ক্রিপশন সেবা পরীক্ষার পরিকল্পনা করছে। এই সুবিধা মিলবে ইনস্টাগ্রাম, ফেসবুক ও হোয়াটসঅ্যাপে। প্রযুক্তি জায়ান্টটি জানিয়েছে, এসব সাবস্ক্রিপশনে মিলবে এক্সক্লুসিভ ফিচার। থাকবে বাড়তি প্রোডাক্টিভিটি টুল। সৃজনশীল কাজের জন্য নতুন সুযোগও দেওয়া হবে। সঙ্গে যুক্ত হবে উন্নত এআই সুবিধা।
মেটা বলছে, মূল সেবা আগের মতোই ফ্রি থাকবে। তবে প্রিমিয়াম ব্যবহারকারীরা পাবেন বিশেষ কিছু নিয়ন্ত্রণ সুবিধা। কনটেন্ট শেয়ার ও সংযোগে থাকবে বাড়তি অপশন। একই ধরনের সাবস্ক্রিপশনে আটকে থাকছে না মেটা। বিভিন্ন ফিচার ও প্যাকেজ আলাদাভাবে পরীক্ষা করা হবে। প্রতিটি অ্যাপের সাবস্ক্রিপশন সুবিধাও হবে ভিন্ন।
মেটা আরও জানিয়েছে, তারা “ম্যানাস” নামের একটি এআই এজেন্টকে বড় পরিসরে যুক্ত করতে চায়। সম্প্রতি প্রায় ২ বিলিয়ন ডলারে এটি অধিগ্রহণ করেছে তারা। এই এআইকে মেটার বিভিন্ন প্রোডাক্টে যুক্ত করা হবে। পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আলাদা সাবস্ক্রিপশন হিসেবেও বিক্রি চলবে।
ইতিমধ্যে ইনস্টাগ্রামে ম্যানাস–এর শর্টকাট যোগ করার কাজ চলছে বলে জানা গেছে। এআই ভিডিও নিয়েও আসছে নতুন পরিকল্পনা। “ভাইভস” নামে মেটার এআই ভিডিও ফিচার এতদিন ফ্রি ছিল। এখন সেখানে ফ্রিমিয়াম মডেল আনা হবে। মাসে নির্দিষ্ট সংখ্যক ভিডিও বানানো যাবে ফ্রি। বেশি বানাতে চাইলে সাবস্ক্রিপশন লাগবে।
হোয়াটসঅ্যাপ ও ফেসবুকের পেইড ফিচার কেমন হবে, তা এখনো স্পষ্ট নয়। তবে ইনস্টাগ্রামের সম্ভাব্য কিছু সুবিধার তথ্য সামনে এসেছে। এর মধ্যে আছে— আনলিমিটেড অডিয়েন্স লিস্ট তৈরি। কে আপনাকে ফলো করে না, তার তালিকা দেখা। আর স্টোরি দেখলেও যাতে পোস্টদাতা বুঝতে না পারেন— এমন অপশন।
নতুন এই সাবস্ক্রিপশন “মেটা ভেরিফায়েড” থেকে আলাদা হবে। মেটা ভেরিফায়েড মূলত ক্রিয়েটর ও ব্যবসার জন্য। সেখানে থাকে ভেরিফায়েড ব্যাজ, সাপোর্ট ও নিরাপত্তা সুবিধা। নতুন সাবস্ক্রিপশন সাধারণ ব্যবহারকারীদের জন্যও উন্মুক্ত থাকবে।
অতিরিক্ত সাবস্ক্রিপশন মেটার আয়ের নতুন পথ খুলে দেবে। তবে ব্যবহারকারীদের মধ্যে “সাবস্ক্রিপশন ক্লান্তি” তৈরি হতে পারে। এখন অনেক সেবাতেই মাসিক খরচ বাড়ছে। তাই ব্যবহারকারীদের আকৃষ্ট করতে মেটাকে দিতে হবে শক্ত অফার। স্ন্যাপচ্যাট ইতিমধ্যে এই বাজারে সাফল্য দেখিয়েছে। তাদের স্ন্যাপচাট প্লাস সাবস্ক্রিপশনের গ্রাহক এখন ১ কোটি ৬০ লাখের বেশি।
মেটা জানিয়েছে, ধাপে ধাপে সাবস্ক্রিপশন চালু করা হবে। ব্যবহারকারীদের মতামত নিয়ে সেবা উন্নত করা হবে।
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল


